উদ্দীপকে উল্লেখিত গ্রামের সাধারণ বাসিন্দাগণের ধারণা লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে।ব্যাখ্যা করা হলো-আমরা জানি, যখন কোনো ঘটনার বিবৃতি দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি তার মনগড়া নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই ।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , একটি এলাকায় সার কারখানা স্থাপন করায় গ্রামটির গাছপালা ক্রমে ক্রমে মরে যাচ্ছিল। তখন গ্রামের সাধারণ বাসিন্দাগণ গাছপালার এ অবস্থাকে তাদের পাপ কর্মের ফল বলে মনে করছিল। বস্তুত তাদের এরূপ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ এরূপ অপ্রাসঙ্গিক ধারণার মাধ্যম তাদের নিজস্ব বিশ্বাস প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, গ্রামের সাধারণ বাসিন্দাগণের ধারণা লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে।