লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: লৌকিক ব্যাখ্যায় নিছক মনগড়া ধারণা প্রাধান্য পায় বলে এরূপ ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আমরা জানি, ব্যক্তির মনগড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে যে ব্যাখ্যা প্রকাশ পায় তা-ই লৌকিক ব্যাখ্যা। এ ধরনের ব্যাখ্যায় কার্য ও কারণের সাথে কোনো আবশ্যিক সম্পর্ক থাকে না। যেমন: অনেকেই চন্দ্রগ্রহণের কারণ হিসেবে রাহু নামক দৈত্যের উপস্থিতিকে দায়ী করে। মূলত এ ধরনের ব্যাখ্যার বাস্তব কোনো ভিত্তি নেই। এ কারণে লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর