ব্যাখ্যাকরণে সংযুক্তি কীভাবে কাজ করে? উদাহরণ দাও।
উত্তর: ব্যাখ্যাকরণে সংযুক্তি কোনো ঘটনাকে একই জাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে। সাধারণভাবে সংযুক্তি বলতে বোঝায়, কোনো একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয়কে যুক্ত করা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তখন তাকে একই জাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করা হয়। এই যুক্ত করাকে বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ বলে। এভাবে কোনো বিষয়কে যুক্ত করার কারণ হলো উক্ত বিষয় বা ঘটনাটিকে স্পষ্ট করা। কিন্তু লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। যেমন: বস্তুর ভূপৃষ্ঠে পতনের নিয়মকে ব্যাখ্যা করতে গিয়ে এই নিয়মকে আমরা জোয়ার-ভাটা, নক্ষত্রের গতিবিধি ইত্যাদি নিয়মের সাথে যুক্ত করি। এবং সবশেষে বিষয়গুলোকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করি। ব্যাখ্যাকরণে সংযুক্তি এভাবেই কাজ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ব্যাখ্যাকরণে সংযুক্তি কীভাবে কাজ করে? উদাহরণ দাও।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর