চিত্র-৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রকাশ পেয়েছে
যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং কার্যটি একটি অন্তর্বর্তী অবস্থা থেকে সৃষ্ট। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। যেমন-এ ভালো? বৃষ্টিপাতকে অনেক সময় সমৃদ্ধির কারণ বলে ধারণা করা হয়। কিন্তু সমৃদ্ধির প্রকৃত কারণ ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে, ভালো বৃষ্টিপাতের ফলে ভালো ফসল এবং ভালো ফসল সমৃদ্ধি আনয়ন করে। অর্থাৎ, ভালো' বৃষ্টিপাত হচ্ছে ভালো ফসলের কারণ এবং ভালো ফসল হচ্ছে সমৃদ্ধির কারণ। সুতরাং, ভালো ফসল হচ্ছে মধ্যবর্তী অবস্থা যা ভালো, বৃষ্টি-ও সমৃদ্ধির মধ্যে শৃঙ্খলযোজন করে। যার দৃষ্টান্ত চিত্র-৩ এ লক্ষ করা যায়। উদ্দীপকের চিত্র-৩ এ দেখানো হয়েছে যে, মেধা মেধার চর্চা, ভালো রেজাল্ট, ভালো চাকরি সফল মানুষ। এখানে শৃঙ্খলযোজন বাঁ মেধরি চর্চা, ভালো রেজাল্ট, ভালো চাকরির মাধ্যমে কার্য বা সফল মানুষ ও তার দূরবর্তী কারণ মেধার সাথে যোগসূত্র তৈরি করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের চিত্র-৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যায় শৃঙ্খলযোজন রূপটির প্রতিফলন ঘটেছে।