শেয়ারFacebookWhatsApp

মৌলিক নিয়মকে ব্যাখ্যা করা যায় না কেন?

উত্তর: সর্বোচ্চ নিয়ম হওয়ার কারণে মৌলিক বা পরম নিয়মের ব্যাখ্যা দেওয়া যায় না। মৌলিক বা পরম নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি। এসব নিয়মের চেয়ে উচ্চতর অন্য কোনো নিয়ম নেই। পাশাপাশি এরূপ নিয়মকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্তও করা যায় না। তাই মৌলিক বা পরম নিয়মের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

মৌলিক নিয়মকে ব্যাখ্যা করা যায় না কেন?

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

ব্যাখ্যা দুই প্রকার। যথা- বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা।

উত্তর

সর্বোচ্চ নিয়ম হওয়ার কারণে মৌলিক বা পরম নিয়মের ব্যাখ্যা দেওয়া যায় না। মৌলিক বা পরম নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি। এসব নিয়মের চেয়ে উচ্চতর অন্য কোনো নিয়ম নেই। পাশাপাশি এরূপ নিয়মকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্তও করা যায় না। তাই মৌলিক বা পরম নিয়মের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে (?) চিহ্নিত স্থান বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করছে। নিচে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- ব্যাখ্যাকরণ বলতে সাধারণ বৈজ্ঞানিক ব্যাখ্যাকেই বোঝায়। এই প্রক্রিয়ার মাধ্যমে জটিল ও কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করা হয়। সাধারণত ব্যাখ্যাকরণ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম অংশে ঘটনার কার্যকারণ নির্ণয়ের জন্য তার বিভিন্ন অংশ বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় অংশে সেই ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্য আবিষ্কার করে ব্যাখ্যা দেওয়া যায়। যাকে বলে শৃঙ্খলযোজন। তৃতীয় অংশে বর্ণিত বিষয় বা অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের আওতায় এনে ব্যাখ্যা করা যায়, যা অন্তর্ভুক্তি নামে পরিচিত। তেমনি উদ্দীপকের উল্লেখিত চিত্রে শৃঙ্খলযোজন এবং A ও B এর মাধ্যমে বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তিকে বোঝানো হয়েছে। এসব বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ বা ধাপ।অতএব বলা যায় , উদ্দীপকে (?) চিহ্নের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের উল্লেখিত চিত্রে 'AA^{\prime} ও 'BB^{\prime} দ্বারা বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তিকে বোঝানো হয়েছে। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার এ দুটি রূপ বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে 'AA^{\prime} দ্বারা নির্দেশিত ব্যাখ্যা রূপ হলো বিশ্লেষণ রূপ। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্রকার্যের যেসকল স্বতন্ত্র কারণ এক সাথে উল্লেখ করা হয় তাই হচ্ছে বিশ্লেষণ (Analysis)। বিশ্লেষণ প্রক্রিয়ায় মিশ্রকার্যের স্বতন্ত্র কারণকে আলাদা আলাদা করে দেখানো হয়। উদাহরণস্বরূপ, নৌকার গতিকে বিশ্লেষণ করলে এর মধ্যে 'নদীর স্রোত', 'বাতাসের বেগ', 'দাঁড়ের ব্যবহার' ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা নৌকার গতিকে ব্যাখ্যা করাই হচ্ছে 'বিশ্লেষণ' রূপ। অপরদিকে উদ্দীপকে 'BB^{\prime} দ্বারা নির্দেশিত বৈজ্ঞানিক ব্যাখ্যার তৃতীয় রূপটি হলো অন্তর্ভুক্তি। যার মাধ্যমে ব্যাখ্যায় একটি অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে উল্লেখ করা হয়। অর্থাৎ অন্তর্ভুক্তি নামক বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে। উদাহরণস্বরূপ 'জোয়ার-ভাটা' যে প্রাকৃতিক নিয়মে সংঘটিত হয়, তা মূলত 'মাধ্যাকর্ষণ নিয়মের' অন্তর্গত একটি কম ব্যাপক নিয়ম। কাজেই জোয়ার-ভাটা সম্পর্কিত বিশেষ নিয়মকে মাধ্যাকর্ষণ নামক সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার 'অন্তর্ভুক্তি' রূপ।
HSCLogic 2nd Paperঢাকা সিটি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।