উদ্দীপকের 'ছক-১' এর দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ প্রতিফলিত হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার এ ব্যাখ্যাখ্যায় প্রাকৃতিতাবেক বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আর বৈজ্ঞানিকব্যাখ্যার তিনটি রূপের প্রথমটি হলো বিশ্লেষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলোকে পৃথকভাবে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার এরূপে দেখানো হয় যে কোনো একটি মিশ্রকার্য অনেকগুলো স্বতন্ত্র কারণের সমষ্টি।
তেমনি উদ্দীপকের 'ছক-১' এ 'নৌকার বেগ' নামক মিশ্রকার্যটির বিভিন্ন স্বতন্ত্র কারণ অনুকূল স্রোত, বায়ুর গতি, দাঁড়ের 'ব্যবহার, মাঝির দক্ষতা ইত্যাদিকে পৃথকভাবে দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলোকে পৃথকভাবে দেখানো হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের 'ছক-১' দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।