শেয়ারFacebookWhatsApp

চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা করা যায় না কেন?

উত্তর: বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতার কারণে চেতনার মৌলিক অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে হলে অপর জ্ঞাত ঘটনা ও নিয়মের সাথে তার সাদৃশ্য খুঁজে বের করতে হয়। কাজেই যে ঘটনা বা নিয়মকে অন্য কোনো ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করা যায় না বা তার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না তার ব্যাখ্যাদান সম্ভব নয়। চেতনার মৌলিক অবস্থাসমূহকে ব্যাখ্যা করা যায় না। বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ, শব্দ ইত্যাদি মৌলিক সংবেদনগুলোর একটির সাথে অপরটির কোন সাদৃশ্য নেই। কাজেই, এদেরকে ব্যাখ্যা করা যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

চেতনার মৌলিক অবস্থাকে ব্যাখ্যা করা যায় না কেন?

ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025

উত্তর

অন্তর্ভুক্তি হলো কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অধীনে আনয়ন করে কোন ঘটনার ব্যাখ্যা দান করা।

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতার কারণে চেতনার মৌলিক অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে হলে অপর জ্ঞাত ঘটনা ও নিয়মের সাথে তার সাদৃশ্য খুঁজে বের করতে হয়। কাজেই যে ঘটনা বা নিয়মকে অন্য কোনো ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করা যায় না বা তার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না তার ব্যাখ্যাদান সম্ভব নয়। চেতনার মৌলিক অবস্থাসমূহকে ব্যাখ্যা করা যায় না। বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ, শব্দ ইত্যাদি মৌলিক সংবেদনগুলোর একটির সাথে অপরটির কোন সাদৃশ্য নেই। কাজেই, এদেরকে ব্যাখ্যা করা যায় না।

উত্তর

দৃশ্য-১ এর ঘটনাটি বিশ্লেষণমূলক বৈজ্ঞানিক ব্যাখ্যা।বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ আছে। যার অন্যতম হলো বিশ্লেষণ। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণ সমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। এরূপ ব্যাখ্যায় একটি মিশ্র কার্যকে তার অন্তর্গত ভিন্ন ভিন্ন কারণাংশে বিশ্লেষণ করা হয়। এখানে দেখানো হয় যে, একটি মিশ্র কার্য কতকগুলো পৃথক পৃথক কারণের মিলিত ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়।উদ্দীপকের দৃশ্য-১ এ 'এক কাপ চা' এর কারণ হিসেবে 'চা পাতা, চিনি, পানি' এসব দিক উল্লেখ করা হয়েছে। 'বিশ্লেষণ' রূপের মাধ্যমে এভাবে একটি মিশ্র কার্যকে কতকগুলো পৃথক পৃথক কারণ উল্লেখ করা যায়। তাই বলা যায়, দৃশ্য-১ এর ঘটনাটি বিশ্লেষণমূলক বৈজ্ঞানিক ব্যাখ্যা।

উত্তর

দৃশ্য-২ এর ঘটনাটি হলো শৃঙ্খলযোজন আর দৃশ্য-১ এর ঘটনাটি হলো বিশ্লেষণ।যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোন দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। এ ব্যাখ্যায় দেখানো হয় যে, একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ধৃত নয়। বরং কার্যটি একটি অন্তর্বর্তী অবস্থা থেকে সৃষ্ট। অন্যদিকে, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণ সমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। শৃঙ্খলযোজন ও বিশ্লেষণের মধ্যে সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, উভয়ই কোনো ঘটনার ব্যাখ্যায় ব্যবহৃত হয়। উভয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার দুটি রূপ মাত্র। উভয়ই ব্যাখ্যার মাধ্যমে নতুন জ্ঞানের জগত সম্প্রসারিত হয়।বৈসাদৃশের ক্ষেত্রে দেখা যায়, বিশ্লেষণ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রথম রূপ। কিন্তু শৃঙ্খলযোজন বৈজ্ঞানিক ব্যাখ্যার দ্বিতীয় রূপ। বিশ্লেষণে মিশ্র কাজে ফলে নতুন একটি বিষয় প্রকাশ পায়। কিন্তু শৃঙ্খলযোজন মিশ্র কাজের কোনো স্তান নেই। বিশ্লেষণে মধ্যবর্তী কোনো স্তর নেই। কিন্তু শৃঙ্খলযোজনে মধ্যবর্তী স্তর আছে। যেমন- দৃশ্য-২ এ উল্লেখিত 'স্কুল-কলেজ-ইউনিভার্সিটি এমএ পাস'। এখানে এমএ পাস করতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নামক বিভিন্ন স্তর অতিক্রম করতে হয়।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশেষ রূপ হিসেবে পরিচিত বিশ্লেষণ ও শৃঙ্খলযোজন মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়কে সহজ সরলভাবে ব্যাখ্যা করতে পারি।
HSCLogic 2nd Paperঢাকা ইমপিরিয়াল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।