শেয়ারFacebookWhatsApp

পরম নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা করো।

উত্তর: সর্বোচ্চ নিয়ম হওয়ার কারণে পরম নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। পরম নিয়ম বা মৌলিক নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি। এসব নিয়মের চেয়ে উচ্চতর অন্য কোনো নিয়ম নেই। পাশাপাশি এসব নিয়মকে উচ্চতর অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই এরূপ নিয়মের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

পরম নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা করো।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

কোনো কার্যকারণ নিয়ম ব্যতিরেকে কেবল মনগড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে।

উত্তর

সর্বোচ্চ নিয়ম হওয়ার কারণে পরম নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। পরম নিয়ম বা মৌলিক নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি। এসব নিয়মের চেয়ে উচ্চতর অন্য কোনো নিয়ম নেই। পাশাপাশি এসব নিয়মকে উচ্চতর অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই এরূপ নিয়মের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

উত্তর

দৃশ্যকল্প-৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপের ইঙ্গিত পাওয়া যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করার প্রক্রিয়াকে অন্তর্ভুক্তি বলে। এখানে কম ব্যাপক নিয়মকে বলে বিশেষ নিয়ম এবং অধিক ব্যাপক নিয়মকে বলে সার্বিক নিয়ম। যেমন-বস্তুর ভূ-পতনের ঘটনা মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করার প্রক্রিয়া হলো ব্যাখ্যায় অন্তর্ভুক্তি। কারণ মাধ্যাকর্ষণ নিয়ম দিয়ে বস্তুর ভূ-পতন ছাড়াও জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতিবিধি ইত্যাদি ব্যাখ্যা করা যায়। তাই মাধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম। দৃশ্যকল্প-৩ এ সেমিনারের বিষয়টি তিনটি পর্যায়ে দেখানো হয়েছে। যেখানে সার্বিক বিষয় হিসেবে জাতীয় পর্যায়ে সেমিনার এবং বিশেষ দৃষ্টান্ত হিসেবে শ্রেণিকক্ষে সেমিনারের দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। এভাবে শ্রেণিকক্ষে সেমিনারের ও আন্তঃকলেজ সেমিনারের মতো বিশেষ বিষয়কে জাতীয় সেমিনারের মতো সার্বিক বিষয়ে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করায় প্রক্রিয়াটি অন্তর্ভুক্তির দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন ও বিশ্লেষণ রূপটি নির্দেশ করে। নিচে রূপ দুটির সম্পর্ক বিশ্লেষণ করা হলো-যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি 'মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে-কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভূত হয় না। প্রাথমিক কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। অন্যদিকে, বৈজ্ঞানিক ব্যাখ্যায় মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা আলাদা করে দেখানোর প্রক্রিয়াকে বলে বিশ্লেষণ। বিশ্লেষণের মাধ্যমে মিশ্র কার্যের কারণগুলো পৃথক পৃথক ভাবে দেখানো হয়। দৃশ্যকল্প-১ এ ভালো গাছকে ভালো ফলের কারণ বলে মনে করা হয়। কিন্তু শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখা যায় যে, এর মধ্যবর্তী পর্যায় হিসেবে ভালো পরিচর্যার ভূমিকাও রয়েছে। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ বর্ণিত 'রিকশার গতি' হলো একটি মিশ্রকার্য। এ মিশ্রকার্যটির স্বতন্ত্র কারণগুলো হলো- চালকের ক্ষমতা, চালকের সুস্থতা, রাস্তার মসৃণতা ও ট্রাফিক সিগনালের উপস্থিতি। এভাবে বিশ্লেষণের মাধ্যমে মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা করা হয়। পরিশেষে বলা যায় যে, শৃঙ্খলযোজন ও বিশ্লেষণ বৈজ্ঞানিক ব্যাখ্যার দুটি ভিন্ন রূপ। যাদের বৈশিষ্ট্য ও কাজ আলাদা। তবে ব্যাখ্যার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিরূপণের জন্য উভয়ই সমান গুরুত্বপূর্ণ।
HSCLogic 2nd Paperচট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।