শেয়ারFacebookWhatsApp

মনের মৌলিক অনুভূতির ব্যাখ্যা করা যায় না কেন?

উত্তর: ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন ঘটনার ব্যাখ্যায় একটির সাথে অন্যটির সাদৃশ্য নির্ণয় করে এবং একটি কম ব্যাপক বিষয়কে একটি বেশি ব্যাপক বিষয়ের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। মানবমনের বিভিন্ন মৌলিক অনুভূতি যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি একক ও অনন্য বিষয়। এদের একটিকে অন্যটির সাথে তুলনা করা বা অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই মনের মৌলিক অনুভূতিগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

মনের মৌলিক অনুভূতির ব্যাখ্যা করা যায় না কেন?

Dhaka · 2025

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন ঘটনার ব্যাখ্যায় একটির সাথে অন্যটির সাদৃশ্য নির্ণয় করে এবং একটি কম ব্যাপক বিষয়কে একটি বেশি ব্যাপক বিষয়ের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। মানবমনের বিভিন্ন মৌলিক অনুভূতি যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি একক ও অনন্য বিষয়। এদের একটিকে অন্যটির সাথে তুলনা করা বা অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই মনের মৌলিক অনুভূতিগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকের A চিহ্নিত স্থানটিতে ব্যাখ্যার প্রকারভেদ বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশ করে। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে কোনো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার নাম ব্যাখ্যাকরণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয়। এছাড়া বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। তাই বলা যায়, ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়, ঘটনাটির সাথে অন্য ঘটনার সাদৃশ্য নির্ণয় করা হয় এবং ওই ঘটনার নিয়মকে অন্যকোনো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। যেমন- নিউটনের মাধ্যাকর্ষণের নিয়ম সম্পর্কিত ব্যাখ্যা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ঘটনাটিকে ব্যাখ্যা করে। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্য যেকোনো ব্যাখ্যা থেকে স্বতন্ত্র ও মূল্যবান।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত স্থানে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং 'BB^{\prime} চিহ্নিত স্থানে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো- ১. কোনো ঘটনাকে যখন কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে এবং সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে অন্যকোনো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, কোনো ঘটনার ব্যাখ্যায় যখন কাল্পনিক, অতিপ্রাকৃতিক ও মনগড়া ধারণার ওপর ভিত্তি করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. কোনো ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে ঘটনাটির মৌলিক ও গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিভিন্ন দিক বিবেচনা করা হয়। অন্যদিকে, কোনো ঘটনার লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে অমৌলিক ও গুরুত্বহীন এবং অপ্রাসঙ্গিত বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা ব্যক্তির বিধান ও ধারণার ওপর নির্ভরশীল বিধায় এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ ব্যাখ্যা আমাদের জিজ্ঞাসার নিবৃত্তি করে ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় মনগড়া ও অতিপ্রাকৃতিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ ব্যাখ্যা জ্ঞানের পরিধি বৃদ্ধি করে না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যায় আরোহ অনুমানের ব্যবহার করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার আরোহ অনুমানের কোনো ব্যবহার নেই। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের ওপর প্রতিষ্ঠিত। আর লৌকিক ব্যাখ্যা ব্যক্তির অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ওপর প্রতিষ্ঠিত। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা ও শ্রেষ্ঠত্বের দাবিদার।
HSCLogic 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।