শেয়ারFacebookWhatsApp

ব্যাখ্যা কী?

উত্তর: কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ব্যাখ্যা কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বিখ্যাত বিজ্ঞানী কোপার্নিকাস মনে করেন সূর্য স্থির। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দৃশ্যকল্প-২: অতিপ্রাকৃতিক ও অলৌকিক' শক্তিকে দেবশক্তি বলে। এ শক্তির উপাসনা করলে বিপদ নাশ হয়।

Rajshahi · 2025

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

মৌলিক বা পরম নিয়ম সর্বোচ্চ নিয়ম হওয়ার কারণে এর ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যার মাধ্যমে কোনো একটি বিষয়কে উচ্চতর নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। কিন্তু মৌলিক বা পরম নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। এ নিয়মের চেয়ে উচ্চতর কোনো নিয়ম নেই। তাদের এ নিয়মকে অন্য নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না বিধায় বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। কেননা এখানে যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, তা বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে করা হয়েছে। কোনো জটিল, কঠিন ও দুর্বোধ্য বিষয়কে সরল, সহজ ও সহজবোধ্য করার উপায় হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা দুই প্রকার। এর মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্যতম। প্রকৃতির নিয়মানুযায়ী ঘটনাবলির কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে কোনো ঘটনার কারণ বা নিয়ম আবিষ্কার করা এবং অন্যান্য ঘটনার সাথে সাদৃশ্যগুলো খুঁজে বের করা। সর্বোপরি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের আওতায় আনা। ঘটে যাওয়া কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা এবং তার ব্যাখ্যা প্রদান করা। আবার আলোচ্য ঘটনার সাথে অন্য ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্যসমূহ আবিষ্কারের মাধ্যমেও ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। ঘটে যাওয়া ঘটনাটি কোনো অল্প ব্যাপক নিয়ম হলে তাকে অধিক ব্যাপক নিয়মের অধীনে এনেও ব্যাখ্যা করা সম্ভব হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বিজ্ঞানী কোপার্নিকাস এর ধারণাটি হলো সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোর। এখানে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। তাই দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং দৃশ্যকল্প-২ এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। পাঠ্যপুস্তকের আলোকে এদের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো- ১. প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে যখন কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ লৌকিক ব্যাখ্যার অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ প্রকার ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনো ঘটনার প্রকৃত রূপ জানা যায়। কেননা এ প্রকার ব্যাখ্যার ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। কেননা এখানে ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। তাই এ প্রকার ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে একই থাকে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাই এই প্রকার ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক নিয়ম ও প্রকৃত কারণ উল্লেখ থাকায় এটি যথার্থ ব্যাখ্যার গুরুত্ব বহন করে।
HSCLogic 2nd PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।