শেয়ারFacebookWhatsApp

লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কেন?

উত্তর: লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, মনগড়া ও অলৌকিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। এখানে অমৌলিক ও গুরুত্বহীন বৈশিষ্ট্য বিবেচনা করে ব্যাখ্যা প্রদান করা হয়। এছাড়া এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না বিধায় লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য ব্যাখ্যা নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কেন?

Rajshahi · 2025

উত্তর

ব্যাখ্যা দুই প্রকার। যথা- (১) বৈজ্ঞানিক ব্যাখ্যা ও (২) লৌকিক ব্যাখ্যা।

উত্তর

লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, মনগড়া ও অলৌকিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। এখানে অমৌলিক ও গুরুত্বহীন বৈশিষ্ট্য বিবেচনা করে ব্যাখ্যা প্রদান করা হয়। এছাড়া এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না বিধায় লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য ব্যাখ্যা নয়।

উত্তর

উদ্দীপকের ?? চিহ্নিত স্থানের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কেননা ?? চিহ্নিত স্থানটির নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন উপস্থাপন করা হয়েছে। ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ও রহস্যময় ঘটনাকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। আর যে ঘটনার ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়, নিয়মটিকে অবরোহ ও অন্যান্য নিয়মের সাথে যুক্ত করা হয়। এরূপ ব্যাখ্যার ক্ষেত্রে কোনো একটি ঘটনার নিয়মকে অন্য কোনো বৃহৎ নিয়মের অধীনে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। এভাবে সংশ্লিষ্ট কোনো ঘটনার নিয়মকে যখন অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে সাধারণ নিয়মে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, এ ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার করা হয়। এখানে ঘটনার কারণ সম্পর্কে প্রকল্প প্রণয়ন করা হয় এবং ওই প্রকল্পের ওপর ভিত্তি করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি ঘটনার সাথে অন্য একটি ঘটনার সাদৃশ্য বিচার করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহ পদ্ধতির সাথে যুক্ত। কেননা এখানে উচ্চতর কোনো সাধারণ নিয়ম থেকে কোনো বিশেষ নিয়মকে অনুমান করা হয়। এভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করা হয়, যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ আমাদের কাছে স্পষ্ট হয়। তাই উদ্দীপকের ?? চিহ্নিত স্থানটি দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।

উত্তর

উত্তরের A ও C দ্বারা যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ ও অন্তর্ভুক্তি নির্দেশিত হয়েছে। উদ্দীপকের চিত্রে A ও C ব্যতীত কেবল শৃঙ্খলযোজনকে উপস্থাপন করা হয়েছে। আমরা জানি, শৃঙ্খলযোজন ব্যতীত বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্য দুটি রূপ হলো বিশ্লেষণ ও অন্তর্ভুক্তি। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রাকৃতিক নিয়ম বা কার্যকারণ নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে কোনো একটি মিশ্রকার্যের মিলিত কারণগুলোকে পৃথকভাবে উপস্থাপন করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বিশ্লেষণ বলে। মিশ্রকার্য হলো কতকগুলো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। বিশ্লেষণে মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলোকে পৃথক করে ব্যাখ্যা করা হয়। যেমন- নদীতে নৌকা চালানো একটি মিশ্রকার্য। এ মিশ্রকার্যটির স্বতন্ত্র কারণগুলো হলো-নদীর স্রোত, বাতাসের বেগ, মাঝির দক্ষতা, দাঁড়ের ব্যবহার প্রভৃতি। এভাবে বিভিন্ন স্বতন্ত্র কারণ পৃথক করে মিশ্র কার্যকে ব্যাখ্যা করলে তাকে বিশ্লেষণ বলে। আবার, বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেরূপে একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। যেমন- জোয়ার-ভাটার নিয়মকে যখন মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তখন তাকে অন্তর্ভুক্তি বলে। এখানে সংশ্লিষ্ট ঘটনার নিয়ম একটি বিশেষ নিয়ম। আর যে নিয়মের অন্তর্ভুক্ত করে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় সেটি একটি সার্বিক নিয়ম। এভাবে কোনো ঘটনার ব্যাখ্যা করাকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অন্তর্ভুক্তি বলে।
HSCLogic 2nd PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।