উদ্দীপকে সাধারণ বাসিন্দাগণের ব্যাখ্যা হলো লৌকিক ব্যাখ্যা কিন্তু উদ্ভিদবিজ্ঞানী আলমাসের বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে বর্ণিত, একটি এলাকায় সার কারখানা স্থাপন করায় গ্রামটির গাছপালা ক্রমে ক্রমে মরে যাচ্ছিল। তখন গ্রামের সাধারণ বাসিন্দাগণ গাছপালার এ অবস্থাকে তাদের পাপ কর্মের ফল বলে মনে করছিল। বস্তুত এরূপ ধারণার মাধ্যম তাদের মনগড়া ধারণা বা নিজস্ব বিশ্বাস প্রকাশ পেয়েছে। এ কারণে তাদের ধারণা লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে। কারণ যখন কোনো ঘটনার বিবৃতি দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি তার মনগড়া নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে।
অন্যদিকে, উদ্দীপকের একই ঘটনার কারণ হিসেবে উদ্ভিদবিজ্ঞানী জনাব আলমাস বলেন, গ্রামের পাশে স্থাপিত সার কারখানা থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক গ্যাসের বিক্রিয়ার ফলেই গাছপালাগুলো মরে যাচ্ছে। তার এই বক্তব্য কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই আলমাসের বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ কোনো ঘটনার কার্যকারণ বাপ্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করাকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে ভিন্নতা রয়েছে। যার দৃষ্টান্ত উদ্দীপকে সাধারণ বাসিন্দাগণের ব্যাখ্যায় এবং আলমাসেরী বক্তব্যে প্রতীয়মান।