উদ্দীপকে ব্যাখ্যার অবতারণা করা হয়েছে। ঘটনাবলির সাথে একটা সাদৃশ্য আবিষ্কারের মাধ্যমে জ্ঞাত ঘটনা বা নিয়মের সাথে অন্যান্য নিয়মের সংযোগ সাধন বা একত্রিত করণই হচ্ছে ব্যাখ্যা।
নিচে ব্যাখ্যার ২টি সীমাবদ্ধতা উল্লেখ করা হলো-
১. বিশিষ্ট ব্যক্তি বা বস্তুসমূহের ব্যাখ্যা দেওয়া যায় না: বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মাঝে অসংখ্য বৈশিষ্ট্য থাকে। যার সংখ্যা বলে শেষ করা যায় না। যার কারণে এগুলো উল্লেখপূর্বক ব্যাখ্যা প্রদান করা অসম্ভব হয়ে পড়ে। এছাড়া ব্যক্তি বা বস্তুর এসব বৈশিষ্ট্যের সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাদৃশ্য থাকার জন্য এগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না।
২. চেতনার মৌলিক অবস্থাবলির ব্যাখ্যা দেওয়া অসম্ভব: চেতনার মৌলিক অবস্থাবলি যেমন- রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ, স্বাদ, সুখ, দুঃখ, প্রেম, বিরহ প্রভৃতির প্রত্যেকটি হচ্ছে অনন্য এবং একক। এ অবস্থাগুলো এরকম যে, এদের একটির সাথে অন্যটির কোনোরকম কোনো সাদৃশ্য নেই। তাই এদের একটির সাথে অন্যটির সংযুক্ত করা যায় না। তাই চেতনার মৌলিক অবস্থাবলির ব্যাখ্যা প্রদান করা যায় না।