শেয়ারFacebookWhatsApp

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?

উত্তর: বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি। যথা— বিশ্লেষণ, শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?

উদ্দীপক

লামিয়া দাদু বাড়ি বেড়াতে এসেছে। দাদু তাকে বিকালে গ্রামের পুরাতন জমিদার বাড়িতে ঘুরতে নিয়ে গেলেন। জমিদার বাড়ির বড় পুকুরটা দেখিয়ে দাদু লামিয়াকে বললো, ছোটবেলায় আমরা শুনেছি জমিদারের মেয়ে পুকুরে ডুব দিয়ে আর উঠেনি। তাকে পানির যাদুকর নিয়ে গেছে। একথা শুনে লামিয়া বললো, হতেই পারে না, হয়তো মেয়েটি সাঁতার জানত না বলে ডুবে গেছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি। যথা— বিশ্লেষণ, শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি।

উত্তর

বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করার কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি জটিল প্রক্রিয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়ে। তখন প্রকল্প প্রণয়ন করে অগ্রসর হতে হয়। পরবর্তীতে বিভিন্ন প্রমাণ দ্বারা প্রকল্পের যথার্থতা যাচাই করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। পাশাপাশি এরূপ ব্যাখ্যায় ঘটনাকে ব্যাখ্যা করার সময় একই জাতীয় অন্য ঘটনার সাথে যুক্ত করা হয়। এরূপ প্রক্রিয়া কিছুটা জটিল ও শিক্ষণসাপেক্ষ। এসব প্রক্রিয়ার কারণে বলা হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি জটিল প্রক্রিয়া।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত লামিয়ার নির্দেশিত ব্যাখ্যা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। কোনো ঘটনার কার্যকারণ বা প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করার প্রক্রিয়াকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই ব্যাখ্যার মাধ্যমে যেকোনো ঘটনার প্রকৃত কারণ জানা যায়। কারণ এরূপ ব্যাখ্যা ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় একই থাকে এবং সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। উদ্দীপকে বর্ণিত, লামিয়ার দাদু গ্রামের পুরাতন জমিদার বাড়ির বড় পুকুর দেখিয়ে বলেন, ছোটবেলায় আমরা শুনেছি জমিদারের মেয়ে পুকুরে ডুব দিয়ে আর উঠেনি । তখন লামিয়া বলে, মেয়েটি সাঁতার জানত না বলে ডুবে গেছে। আমরা জানি, সাঁতার জানা না থাকলে পুকুর, নদী বা সাগরে ডুবে মারা যাওয়ার আশঙ্কা থাকে। এদিক থেকে লামিয়ার বক্তব্যটি প্রাসঙ্গিক। কারণ সে মনে করে সাঁতার না জানাই মেয়েটির মৃত্যুর কারণ। এরূপ প্রাসঙ্গিক কারণ উল্লেখ করা জন্যই বলা যায়, লামিয়ার বক্তব্য হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা।

উত্তর

লামিয়া ও তার দাদুর বক্তব্য যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে। নিচে উভয় বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ঘটনার প্রসঙ্গিক ব্যাখ্যা দেওয়া হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় বলে এ ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে সবসময় একইরকম হয়ে থাকে। তাই সর্বত্রই বৈজ্ঞানিক ব্যাখ্যার গুরুত্ব অপরিসীম। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। এখানে সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। এরূপ ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। যেহেতু বিভিন্ন ব্যক্তির বিশ্বাস বিভিন্ন রকম, তাই লৌকিক ব্যাখ্যা স্থান- কাল-পাত্রভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ কারণে সবার কাছে লৌকিক ব্যাখ্যার সমান গুরুত্ব নেই। উল্লিখিত দুই প্রকার ব্যাখ্যার পার্থক্য পর্যালোচনা করে দেখা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার প্রকৃত ও যথার্থ কারণ উল্লেখ থাকে। তাই উদ্দীপকে উল্লেখিত লামিয়ার দাদুর বক্তব্যের চেয়ে লামিয়ার বক্তব্য হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যা সবার কাছে গ্রহণযোগ্য।
HSCLogic 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।