উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ বিশ্লেষণ একটি ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করে এখানেও সেভাবে উপস্থাপন করা হয়েছে।
যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্রকার্যের যেসব স্বতন্ত্র কারণ একইভাবে কাজ করার জন্য অবিভূত হয় বা ঘটে থাকে নতুবা তার উল্লেখ করা হয় তাই হচ্ছে বিশ্লেষণ। মিশ্রকার্য হচ্ছে কয়েকটি স্বতন্ত্র, কারণের একত্রিত ফল। বিশ্লেষণ প্রক্রিয়ায় মিশ্রকার্যের স্বতন্ত্র কারণকে আলাদা আলাদা করে দেখানো হয়। অর্থাৎ যখন কতকগুলো স্বতন্ত্র কারণ একত্রে মিলিতভাবে কোনো কার্য উৎপন্ন করে তখন তাকে মিশ্রকার্য বলে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে একটি মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলোকে পৃথক করে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। কোনো মিশ্রকার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাই হচ্ছে বিশ্লেষণ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে সুস্বাস্থ্যের অধিকারী। এটি একটি মিশ্রকার্য। কেননা এক্ষেত্রে পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, চর্বিযুক্ত খাবার না খাওয়া, অতিরিক্ত চিনি না খাওয়া, নিয়মিত ঘুম ইত্যাদি স্বতন্ত্র কারণ একত্রে কাজ করে। অর্থাৎ উদ্দীপকে 'সুস্বাস্থ্যের অধিকারী' নামক মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলো পৃথক করে-দেখানো হয়েছে।
সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে।