শেয়ারFacebookWhatsApp

ব্যাখ্যা কাকে বলে?

উত্তর: কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ব্যাখ্যা কাকে বলে?

উদ্দীপক

ঘটনা-১: তমাল সন্ধ্যাবেলা চেয়ারে বসে টেবিলে পড়ছিল, হঠাৎ চেয়ার-টেবিল কেঁপে উঠল। তমাল ধারণা করল, কোনো ভূত তাকে ধাক্কা দিয়েছিল। ঘটনা-২: সমুদ্রে বেড়াতে গিয়ে নীলিমা ও তার বন্ধুরা সকালে যে স্থানে দাঁড়িয়েছিল, সেখানে গোড়ালি পর্যন্ত পানি ছিল। কিন্তু রাতে ওই স্থানে গিয়ে দেখে, পানি হাঁটু পর্যন্ত আসে। পরে তারা বুঝতে পারল, জোয়ার-ভাটার কারণে এমনটি ঘটেছে।

Mymensingh · 2025

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য বিষয়কে সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন ঘটনার ব্যাখ্যায় একটির সাথে অন্যটির সাদৃশ্য নির্ণয় করে এবং একটি কম ব্যাপক বিষয়কে একটি বেশি ব্যাপক বিষয়ের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। মানবমনের বিভিন্ন মৌলিক অনুভূতি যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি একক ও অনন্য বিষয়। এদের একটিকে অন্যটির সাথে তুলনা করা বা অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই মনের মৌলিক অনুভূতিগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করেছে। কেননা এখানে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়েছে। "যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে।" ব্যাখ্যার উদ্দেশ্য কোনো অস্পষ্ট, দুর্বোধ্য ও রহস্যময় ঘটনাকে সহজবোধ্য করা। আর কোনো ঘটনাকে সহজবোধ্য করার জন্য ঘটনার পিছনে প্রকৃত কারণ আবিষ্কার করতে হয়। আর ঘটনার কারণ আবিষ্কার করার জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের স্বল্পতা যেমন আছে তেমনি দেবদেবীর মতো অদৃশ্য ও অপ্রাকৃতিক শক্তির অস্তিত্বে বিশ্বাসও আছে। এ কারণে আমরা অনেক সময় অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তখনই 'লৌকিক ব্যাখ্যার' সৃষ্টি হয়। উদ্দীপকের ঘটনা-১ এর তমালের ধারণাটি একটি অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফল। কেননা বাস্তবে কোনো ভূতের অস্তিত্ব নেই'। এটি একটি মনগড়া, অদৃশ্য ও কুসংস্কারের ভিত্তিতে গঠিত ব্যাখ্যা।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ লৌকিক ব্যাখ্যা ও ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। নিচে বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করা হলো- ১. যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক, কাল্পনিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করা হয় বিধায় এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি না। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ করা হয়। কেননা এ জাতীয় ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে সমজাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার সংযুক্তিকরণ করা হয় না। এ প্রকার ব্যাখ্যায় ব্যক্তি নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা প্রদান করে থাকে। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়। এ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার সঠিক কারণ জানা যায়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয় না। তাই এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, স্থান-কাল-পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়। অর্থাৎ স্থান-কাল- পাত্রভেদে লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যেবৈজ্ঞানিক ব্যাখ্যা বেশি গুরুত্ব বহন করে।
HSCLogic 2nd PaperMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।