শেয়ারFacebookWhatsApp

লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর: লৌকিক ব্যাখ্যায় অদৃশ্য, অতিপ্রাকৃতিক বা অলৌকিক কারণের সাহায্যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় বলে লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যে ব্যাখ্যায় অদৃশ্য, অতিপ্রাকৃতিক বা অলৌকিক কারণের সাহায্যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল । তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কেন? ব্যাখ্যা করো।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

ব্যুৎপত্তিগত দিক থেকে ব্যাখ্যা হলো কোনো কিছুকে সহজ বা স্পষ্ট করে তোলা।

উত্তর

লৌকিক ব্যাখ্যায় অদৃশ্য, অতিপ্রাকৃতিক বা অলৌকিক কারণের সাহায্যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় বলে লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যে ব্যাখ্যায় অদৃশ্য, অতিপ্রাকৃতিক বা অলৌকিক কারণের সাহায্যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল । তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।

উত্তর

দৃশ্যকল্প-২ এ ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপটি প্রতিফলিত হয়েছে। অন্তর্ভুক্তি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি অন্যতম রূপ। অনেক সময় *আলোচ্য ঘটনাকে তার চেয়ে বড় কোনো ঘটনার অধীনে এনে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এ ধরনের প্রক্রিয়াকেই বলা হয় 'অন্তর্ভুক্তি'। এ ক্ষেত্রে একটি বিশেষ নিয়মকে তার থেকে ব্যাপকতর নিয়মে অন্তর্ভুক্ত করা হয়। যেমন— জোয়ার-ভাঁটার নিয়মকে ব্যাখ্যা করতে যেয়ে আমরা তাকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করি। মাধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম । এ নিয়মের ক্ষেত্রে যে ব্যাখ্যা প্রযোজ্য সেই ব্যাখ্যাই জোয়ার-ভাঁটার ক্ষেত্রেও প্রযোজ্য। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ উল্লেখিত 'বাংলাদেশ' পদটি সার্বিক বা সামগ্রিক ধারণাকে নির্দেশ করে। আর 'ঢাকা' পদটি বিশেষ অর্থ নির্দেশ করে। উল্লেখিত দৃষ্টান্তের মাধ্যমে দেখানো হয়েছে যে, 'ঢাকা' স্থানটি 'বাংলাদেশ” এর অন্তর্ভুক্ত। এভাবে বলা যায়, বিশেষ পদটি সার্বিক পদের অন্তর্ভুক্ত। এ কারণে দৃশ্যকল্প-২ এ উল্লেখিত দৃষ্টান্ত হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার 'অন্তর্ভুক্তি' রূপ।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এ যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'শৃঙ্খলযোজন ও 'অন্তর্ভুক্ত' রূপ দুটি প্রতিফলিত হয়েছে। তাই নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তির সাথে যুক্ত। কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যায় যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তখন তাকে একই জাতীয় অন্য ঘটনার সাথে যুক্ত করা হয়। এই যুক্ত করাকে বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা সার্বিকীকরণ বা আরোহ পদ্ধতির সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করা হয় । এই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব হয় অনুমানের ভিত্তিতে। এই অনুমান হলো আরোহমূলক অনুমান। তাই আরোহ অনুমানের মতোই বৈজ্ঞানিক ব্যাখ্যায় সার্বিকীকরণ করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায়ও শ্রেণিকরণের ব্যবহার করা হয়। পাশাপাশি এ ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন প্রয়োজন হয়। কারণ এ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার কার্যকারণ সম্পর্ক প্রকল্প প্রণয়নের মাধ্যমে প্রমাণ করা হয়। আলোচনা শেষে বলা যায়, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা থেকে অধিক পরিমাণে প্রাসঙ্গিক ও যুক্তিযুক্ত।
HSCLogic 2nd Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কেন? ব্যাখ্যা করো। | Prosthuti