শেয়ারFacebookWhatsApp

ব্যাখ্যা কী?

উত্তর: কোনো জটিল, দুর্বোধ্য ও রহস্যময় বিষয়ের সহজ-সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ব্যাখ্যা কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. জাকির শিক্ষার্থীদের বলল, নিয়মিত ক্লাস, পড়াশোনায় মনোযোগী, অধ্যবসায় হলো ভালো ফলাফলের কারণ। দৃশ্যকল্প-২: মি. সুশান্ত বললেন, রাজশাহী কলেজে ভর্তি হওয়াই হলো তার সমৃদ্ধির কারণ। দৃশ্যকল্প-৩: আকাশে চাঁদ ওঠায় নদীতে জোয়ার এল । চাঁদ নেই, নদীতে ভাটা দেখা দিল। জোয়ার-ভোটার এ নিয়মটি মাধ্যাকর্ষণ নামক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

কোনো জটিল, দুর্বোধ্য ও রহস্যময় বিষয়ের সহজ-সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

যে ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সমষ্টি উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করতে হলে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। এ কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যা অভিন্ন হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্ত নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অর্ন্তভুক্তি যেভাবে ব্যাখ্যা করা হয় এখানে ঘটনাটি সেভাবে ব্যাখ্যা করা হয়েছে। কার্যকারণ বা ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। যে ব্যাখ্যায় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে তৃতীয়টি হলো অন্তর্ভুক্তি। বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ কোনো একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে । এখানে যে ঘটনার ব্যাখ্যা করা হয় সেটি একটি বিশেষ নিয়ম। আর যে নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় সেটি একটি সার্বিক নিয়ম। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩'-এ প্রথমে জোয়ার-ভাটার ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এরপর জোয়ার-ভাটার নিয়মটি মধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত বলে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এখানে জোয়ার-ভাটার নিয়ম একটি কম ব্যাপক নিয়ম। আর মধ্যাকর্ষণ নিয়ম একটি বেশি ব্যাপক নিয়ম। যেহেতু 'দৃশ্যকল্প-৩'-এ একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়েছে, তাই 'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তি নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ এবং 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খল-যোজন নির্দেশিত হয়েছে। আর উভয়রূপই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিধায় এদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ ভালো ফলাফলের কারণগুলো পৃথকভাবে দেখানো হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলো স্বতন্ত্রভাবে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে । বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে দেখানো হয় যে, একটি মিশ্র কার্য কতকগুলো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। অর্থাৎ, কতকগুলো স্বতন্ত্র কারণ মিলিতভাবে কাজ করার ফলে মিশ্রকার্যটি উৎপন্ন হয়। কার্যকারণ নিয়মের ভিত্তিতে স্বতন্ত্র কারণগুলো মিলিতভাবে কাজ করার ফলে মিশ্রকার্যের সৃষ্টি হয়। মিশ্রকার্যের কারণগুলো পৃথকভাবে বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত কারণ জানা যায়। এর ফলে ঘটনাটি আমাদের কাছে স্পষ্ট হয় । আবার, উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ রাজশাহী কলেজে ভর্তি হওয়ায় সমৃদ্ধির কারণ উল্লেখ করা হয়েছে। এখানে একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায়ের নির্দেশ রয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খল- যোজন নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে কোনো একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল-যোজন বলে। শৃঙ্খল-যোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার দূরবর্তী কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না। এক্ষেত্রে ঘটনার পূর্ববর্তী কারণ ও কার্যের মধ্যে মধ্যবর্তী পর্যায় থাকে। আর এ মধ্যবর্তী পর্যায়টি অতিক্রম করে কার্যটি সংঘটিত হয়। পরিশেষে বলা যায় যে, বিশ্লেষণ ও শৃঙ্খল-যোজন উভয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। উভয় রূপেই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়। এর ফলে ঘটনার প্রকৃত কারণ জানা যায়
HSCLogic 2nd Paperরাজশাহী কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।