উদ্দীপকে সাধারণ মানুষের ধারণা লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে।
যে ব্যাখ্যায় অদৃশ্য, অপ্রাকৃতিক বা অলৌকিক কারণের সাহায্যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল । তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।
উদ্দীপকে কলিমনগর এলাকায় ঝড়ের তাণ্ডবে ফসলের জমির ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়। গাছের ডাল ভেঙ্গে পড়ে। উড়ে যায় মানুষের ঘরের চাল । এই বেহাল অবস্থা দেখে সাধারণ মানুষ মনে করলো, লুলু ভূত তার দলবল নিয়ে সারা রাত নৃত্য করার ফলে এই অবস্থা হয়েছে। এখানে ঝড়ের তাণ্ডবকে সাধারণ মানুষ লুলু ভূত ও তার দলবল নিয়ে সারা রাত নৃত্য করার সাথে কল্পনা করায় অতিপ্রাকৃতিক, কাল্পনিক, মনগড়া বিশ্বাস ও ধ্যানধারণা ফুটে উঠেছে। তাই বলা যায়, কলিমনগর এলাকার সাধারণ মানুষের ধারণায় লৌকিক ব্যাখ্যা প্রকাশিত হয়েছে।