বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বলতে কী বোঝ ?
উত্তর: কোনো ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে সাধারণত তিনটি প্রক্রিয়া অবলম্বন করা হয়। প্রথমত, যেকোনো ঘটনা হচ্ছে কতকগুলো অর্শের সমষ্টি। সেক্ষেত্রে আলোচ্য ঘটনার ব্যাখ্যা দানের ক্ষেত্রে ঘটনাটিকে এর অন্তর্গত প্রতিটি অংশে বা উপাদানে বিভক্ত করে সেগুলো দ্বারা ঘটনাটির ব্যাখ্যা প্রদান করতে হয়। দ্বিতীয়ত, যেকোনো ঘটনার সংগঠনে কোনো না কোনো কারণ বিদ্যমান থাকে। ব্যাখ্যার ক্ষেত্রে এ কারণকে অনুসন্ধান করতে হয় এবং কারণটি যেসব স্তর অতিক্রম করে ঘটনাটিকে সংঘটিত করে, সেই স্তরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে সংশ্লিষ্ট ঘটনার ব্যাখ্যা প্রদান করতে হয়। তৃতীয়ত, যেকোনো ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে একে ব্যাপক কোনো নিয়মের অন্তর্ভুক্ত করে ওই নিয়ম দ্বারা ঘটনাটিকে ব্যাখ্যা করতে হয়। বস্তুত ব্যাখ্যার এ ত্রিবিধ প্রয়োগের ভিত্তিই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বলতে কী বোঝ ?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর