উদ্দীপকে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'অন্তর্ভুক্তি' রূপটি প্রতিফলিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয় তাকে অন্তর্ভুক্তি বলে।' যে নিয়মের বিস্তৃতি, পরিধি ও কলেবর বেশি তাকে বেশি ব্যাপক নিয়ম বলে এবং যে নিয়মের বিস্তৃতি, পরিধি ও কলেবর কম তাকে কম ব্যাপক নিয়ম বলে। এ ধরনের ব্যাখ্যায় যে নিয়মকে ব্যাখ্যা দেওয়া হয় সেটি বিশেষ নিয়ম এবং যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয় সেটি একটি সার্বিক নিয়ম উদ্দীপকে জড়বস্তুর মাটিতে পড়ে যাওয়াকে ব্যাখ্যার জন্য যখন 'এ' নিয়মটিকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়, তখনই ব্যাখ্যায় অন্তর্ভুক্তি ঘটে।