উদ্দীপকের চিত্র-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে একটি ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করা হয় চিত্র-১ এর ঘটনাটিও সেভাবে উপস্থাপন করা হয়েছে।
বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনা প্রাকৃতিক বা কার্যকারণ নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আমরা জানি, মিশ্রকার্য হলো বিভিন্ন স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। অর্থাৎ, যখন কতকগুলো স্বতন্ত্র কারণ একত্রে মিলিতভাবে কোনো কার্য উৎপন্ন করে তখন তাকে মিশ্রকার্য বলে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে একটি মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলোকে পৃথক করে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার এরূপে দেখানো হয় যে, একটি মিশ্রকার্য কোনো কোনো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। যেমন- নদীতে নৌকা চালানো। একটি মিশ্রকার্য কেননা এক্ষেত্রে নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার, মাঝির দক্ষতা ইত্যাদি স্বতন্ত্র কারণ একত্রে কাজ করে। উদ্দীপকের চিত্র-১ এ দেখানো হয়েছে, 'ভাল শিক্ষক' হলো কতকগুলো স্বতন্ত্র বিষয়। যেমন- কর্তব্যপরায়ণ, সত্যবাদী, পরোপকারী, সৃজনশীল, জ্ঞানসম্পন্ন, নৈতিক ইত্যাদির মিলিত প্রচেষ্টার ফল। অর্থাৎ, এখানে 'ভালো শিক্ষক' নামক মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলোকে পৃথক করে দেখানো হয়েছে। তাই উদ্দীপকের চিত্র-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।