শেয়ারFacebookWhatsApp

ব্যাখ্যা কী?

উত্তর: কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় ঘটনাকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ব্যাখ্যা কী?

Dinajpur · 2024

উত্তর

কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় ঘটনাকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন ঘটনার ব্যাখ্যায় একটির সাথে অন্যটির সাদৃশ্য নির্ণয় করে এবং একটি কম ব্যাপক বিষয়কে একটি বেশি ব্যাপক বিষয়ের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। মানবমনের বিভিন্ন মৌলিক অনুভূতি যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি একক ও অনন্য বিষয়। এদের একটিকে অন্যটির সাথে তুলনা করা বা অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই মনের মৌলিক অনুভূতিগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না।

উত্তর

'চিত্র-১' এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা, বিশ্লেষণে একটি ঘটনাকে যেভাবে দেখানো হয়েছে এখানে 'পায়েস' রান্নাকে সেভাবে দেখানো হয়েছে। ব্যাখ্যার মাধ্যমে একটি বিষয়কে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে কোনো কার্যের কারণের বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দেখানো হয়। অনেক সময় বিভিন্ন কারণ একত্রিত হয়ে একটি মিশ্রকার্য উৎপন্ন করে। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে দেখানো হয় যে, মিশ্রকার্যটি বিভিন্ন স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। যেমন- নদীতে নৌকা চালানোর জন্য নদীর স্রোত, বাতাসের বেগ, নৌকার গতি, দাঁড়ের ব্যবহার ইত্যাদি স্বতন্ত্র কারণগুলো একত্রে কাজ করে। বিশ্লেষণে মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলো উল্লেখ করে ঘটনাটিকে ব্যাখ্যা করা হয়। 'চিত্র-১' এ 'পায়েস' নামক মিশ্রকার্যটির কয়েকটি স্বতন্ত্র কারণ চাল, দুধ, চিনি, লবণ, তাপ ইত্যাদি উল্লেখ করে ঘটনাটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাই চিত্র-১' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।

উত্তর

কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে চিত্র-২ এর মাধ্যমে শৃংখলযোজন প্রতিফলিত হয়েছে। নিম্নে শৃঙ্খলযোজনের গুরুত্ব আলোচনা করা হলো- যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ব্যাখ্যা করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনে কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উৎপন্ন হয় না। এখানে মূল কারণ ও কার্যের মধ্যে মধ্যবর্তী পর্যায় থাকে, যা অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। উদ্দীপকের চিত্র-২ এর মাধ্যমে সুবর্ষণকে দূরবর্তী কারণ এবং সমৃদ্ধিকে কার্য হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ চিত্রটিতে দূরবর্তী কারণ ও কার্যের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় রয়েছে। কেননা শুধুমাত্র সুবর্ষণই সমৃদ্ধির কারণ নয়। এদের মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই সমৃদ্ধি অর্জন করা সম্ভব। যেমন- বজ্রপাতের সময় বিদ্যুৎই প্রচন্ড শব্দের কারণ মনে করা হলেও আসলে তা নয়। বৈজ্ঞানিকদের মতে, বিদ্যুৎ তাপ উৎপন্ন করে, তাপ বায়ুর আকস্মিক প্রসার ঘটায় এবং বায়ুর সম্প্রসারণের কারণেই প্রচন্ড শব্দের সৃষ্টি হয়। তাই কার্যের ও তার দূরবর্তী কারণের অন্তর্বর্তী যোগসূত্র হচ্ছে তাপ যার ফলে বায়ুর সম্প্রসারণ হয় এবং প্রচন্ড শব্দের সূত্রপাত হয়। উদ্দীপকের চিত্র-২ অনুযায়ী সুবর্ষণ দূরবর্তী কারণ তার মধ্যবর্তী কারণ হিসেবে ধরে নেওয়া যায়। উর্বর মাটি, পরিমিত সার প্রয়োগ ইত্যাদি মধ্যবর্তী পর্যায় অতিক্রম করার ফলেই সমৃদ্ধি আসে। সুতরাং চিত্র-২ এর মাধ্যমে শৃঙ্খলযোজন প্রতিফলিত হয়। আর শৃঙ্খলযোজন হল এমন একটি যোগসূত্র যা কার্য ও কারণের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি করে, তাই শৃঙ্খলযোজনের মাধ্যমে একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় সম্পর্কে জানা যায়। সেই জন্য কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে শৃঙ্খলযোজনের গুরুত্ব অনস্বীকার্য।
HSCLogic 2nd PaperDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।