শেয়ারFacebookWhatsApp

মানসিক অনুভূতির ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা কর।

উত্তর: ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন ঘটনার ব্যাখ্যায় একটির সাথে অন্যটির সাদৃশ্য নির্ণয় করে এবং একটি কম ব্যাপক বিষয়কে একটি বেশি ব্যাপক বিষয়ের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। মানবমনের বিভিন্ন মৌলিক অনুভূতি যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি একক ও অনন্য বিষয়। এদের একটিকে অন্যটির সাথে তুলনা করা বা অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই মনের মৌলিক অনুভূতিগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

মানসিক অনুভূতির ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে একটি গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে গেল। আশ্রাফ আলী বললেন, মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন। তার ছেলে রিফাত বলল, ভূগর্ভস্থ গলিত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক কারণে বের হয়ে আসায় এমনটি ঘটেছে।

Rajshahi · 2024

উত্তর

কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় ঘটনাকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন ঘটনার ব্যাখ্যায় একটির সাথে অন্যটির সাদৃশ্য নির্ণয় করে এবং একটি কম ব্যাপক বিষয়কে একটি বেশি ব্যাপক বিষয়ের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। মানবমনের বিভিন্ন মৌলিক অনুভূতি যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি একক ও অনন্য বিষয়। এদের একটিকে অন্যটির সাথে তুলনা করা বা অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই মনের মৌলিক অনুভূতিগুলোর ব্যাখ্যা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আমরা জানি, ব্যাখ্যা দুই প্রকার। যথা- বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা। উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। এখানে কোনো ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় না। লৌকিক ব্যাখ্যায় অতি প্রাকৃতিক বিশ্বাস ও মনগড়া কারণ উল্লেখ করা হয়। তাই বলা যায়, যে ব্যাখ্যায় অতি প্রাকৃতিক অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যার কোনো অভিন্ন বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না। এই প্রকার ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। আর যখন কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়, তখন তার কোনো মূল্য থাকে না। লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের কোনো ব্যবহার নেই। এখানে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় না। লৌকিক ব্যাখ্যায় মানুষ তাদের সাধারণ ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে। উদ্দীপকের আশ্রাফ আলী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ব্যাখ্যায় মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন বলে ব্যাখ্যা প্রদান করেছেন। এখানে আশ্রাফ আলী তার নিজের ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করেছেন। তাই আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং তার ছেলে রিফাতের বক্তব্যের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকে আশ্রাফ আলী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ হিসেবে মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন বলে ব্যাখ্যা প্রদান করেছেন। এখানে আশ্রাফ আলী ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই আশ্রাফ আলীর ব্যাখ্যার মাধ্যমে লৌকিক-ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় অমৌলিক, গুরুত্বহীন বৈশিষ্ট্য এবং অপ্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ব্যাখ্যা প্রদান করা হয়। এই প্রকার ব্যাখ্যায় তাই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো সংযুক্তিকরণ করা হয় না। লৌকিক ব্যাখ্যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই এই ব্যাখ্যা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। অপরপক্ষে আশ্রাফ আলীর ছেলে বিফাত আগোয়গিরির অদ্ভুৎপাতের কারণ হিসেবে ভূগর্ভস্থ গলিত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক কারণে অধিবর্ষণ হয় বলে ব্যাখ্যা প্রদান করেছে। এখানে রিফাত প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়মের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেছে। তাই বিক্ষাতের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এখানে শ্রেণিকরণের ব্যবহার আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নিয়ে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এর মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ জানা যায়।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে এমন কিছু বৈজ্ঞানিক ও যৌক্তিক বিষয় বিদ্যমান থাকে, যা লৌকিক ব্যাখ্যার মধ্যে থাকে না। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যাই যথার্থ ব্যাখ্যা।
HSCLogic 2nd PaperRajshahi 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।