শেয়ারFacebookWhatsApp

শ্রেণিকরণ প্রধানত কত প্রকার?

উত্তর: শ্রেণিকরণ প্রধানত দুই প্রকার। যথা- প্রাকৃতিক শ্রেণিকরণ ও কৃত্রিম শ্রেণিকরণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

শ্রেণিকরণ প্রধানত কত প্রকার?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সামিরার আব্বা বলল, তুমি পড়ার টেবিলে পাঠ্যবই ও নাটকের বই সাজিয়ে রাখবে। দৃশ্যকল্প-২: তুলি বলল, প্রাণিজগৎ, উদ্ভিদজগৎ ও অন্যান্য বৃক্ষরাজিকে প্রকৃতি তার নিজস্ব নিয়মানুযায়ী ভাগ করে রেখেছে।

Barisal · 2019

উত্তর

শ্রেণিকরণ প্রধানত দুই প্রকার। যথা- প্রাকৃতিক শ্রেণিকরণ ও কৃত্রিম শ্রেণিকরণ।

উত্তর

সব শ্রেণিকরণকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলা যায়। বিশেষ উদ্দেশ্যে বস্তুসমূহকে তাদের সাদৃশ্যের ভিত্তিতে সন্নিবেশিত করার মানসিক প্রক্রিয়াই হলো শ্রেণিকরণ। তবে এ ক্ষেত্রে বস্তুর সাদৃশ্য বিষয়গুলো যত অপ্রাসঙ্গিক, বাহ্যিক ও গুরুত্বহীনই হোক না কেন, সেগুলো প্রকৃতপক্ষে প্রকৃতির বস্তুসমূহ ও ঘটনাবলির মধ্যে বিরাজ করে । একটি লাইব্রেরির বইগুলোকে যখন বইয়ের নামের আদ্যাক্ষর অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয় তখন বাহ্যিক, অমৌলিক ও গুরুত্বহীন সাদৃশ্যের বিষয়গুলো বইয়ের মধ্যেই বিরাজ করে। সেগুলোকে মানুষ নিজে তৈরি করে না, বরং প্রকৃতিতেই বিরাজ করে। এ কারণে বলা হয়, সব শ্রেণিকরণই প্রাকৃতিক শ্রেণিকরণ।

উত্তর

দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের কৃত্রিম শ্রেণিকরণকে নির্দেশ করেছে । ব্যক্তির বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহের বিন্যাস করার প্রক্রিয়াকে বলে কৃত্রিম শ্রেণিকরণ। অর্থাৎ বিশেষ কোনো ব্যবহারিক প্রয়োজন মেটানোই হচ্ছে এ শ্রেণিকরণের মূল উদ্দেশ্য। যেমন- কোনো বিশেষ ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য কোনো গ্রন্থাগারের বইগুলো আকার বা মূল্যের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে বিন্যাস করা একটি কৃত্রিম শ্রেণিকরণ। অনুরূপ দৃষ্টান্ত পরিলক্ষিত হয় দৃশ্যকল্প-১ এ। দৃশ্যকল্প-১ এ বর্ণিত সামিরার বাবা তাকে পাঠ্যবই ও নাটকের বই পড়ার টেবিলে সাজিয়ে রাখতে বলেন। এখানে বই সাজিয়ে রাখার ক্ষেত্রে মৌলিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যতিরেকে কেবল ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। এরূপ দৃষ্টিভঙ্গি কেবল ব্যক্তির নিজের প্রয়োজনের ক্ষেত্রেই লক্ষ করা যায়। এ কারণেই দৃশ্যকল্প-১ একটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-১ এ কৃত্রিম শ্রেণিকরণ এবং দৃশ্যকল্প-২ এ প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো— কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণে নির্দেশিত সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং ব্যক্তি নিজের খেয়াল-খুশিমতো তা সৃষ্টি করে থাকে। এ কারণে দৃশ্যকল্প-১ এ বর্ণিত সামিরার বাবার বক্তব্য কৃত্রিম শ্রেণিকরণের একটি দৃষ্টান্ত । অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণ গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এরূপ সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। এর ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের বেলায় বস্তুসমূহকে বিন্যস্ত করার আগে তাদের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। দৃশ্যকল্প-২ এ এর দৃষ্টান্ত দেখা যায়। কারণ এখানে প্রাণিজগৎ, উদ্ভিদজগৎ ও অন্যান্য বৃক্ষরাজিকে প্রকৃতির নিজস্ব নিয়মানুযায়ী শ্রেণিকরণ করার বিষয় বর্ণিত হয়েছে। কৃত্রিম শ্রেণিকরণ বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত। পাশাপাশি এ ধরনের শ্রেণিকরণের মাধ্যমে ব্যক্তির ব্যবহারিক প্রয়োজন সাধিত হয়। এ কারণে কৃত্রিম শ্রেণিকরণকে লৌকিক শ্রেণিকরণও বলা হয়। অন্যদিকে, প্রাকৃতিক শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহের মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাই একে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণ উভয়ের মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য বিদ্যমান। এ কারণেই দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSCLogic 2nd PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।