সব শ্রেণিকরণকে কি প্রাকৃতিক শ্রেণিকরণ বলা যায়?
উত্তর: সব শ্রেণিকরণকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলা যায়। বিশেষ উদ্দেশ্যে বস্তুসমূহকে তাদের সাদৃশ্যের ভিত্তিতে সন্নিবেশিত করার মানসিক প্রক্রিয়াই হলো শ্রেণিকরণ। তবে এ ক্ষেত্রে বস্তুর সাদৃশ্য বিষয়গুলো যত অপ্রাসঙ্গিক, বাহ্যিক ও গুরুত্বহীনই হোক না কেন, সেগুলো প্রকৃতপক্ষে প্রকৃতির বস্তুসমূহ ও ঘটনাবলির মধ্যে বিরাজ করে । একটি লাইব্রেরির বইগুলোকে যখন বইয়ের নামের আদ্যাক্ষর অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয় তখন বাহ্যিক, অমৌলিক ও গুরুত্বহীন সাদৃশ্যের বিষয়গুলো বইয়ের মধ্যেই বিরাজ করে। সেগুলোকে মানুষ নিজে তৈরি করে না, বরং প্রকৃতিতেই বিরাজ করে। এ কারণে বলা হয়, সব শ্রেণিকরণই প্রাকৃতিক শ্রেণিকরণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সব শ্রেণিকরণকে কি প্রাকৃতিক শ্রেণিকরণ বলা যায়?
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর