উদ্দীপকের চিত্র-১-এ প্রাকৃতিক শ্রেণিকরণের ইঙ্গিত রয়েছে।শ্রেণিকরণ করা হয় বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে। আর যে শ্রেণিকরণ প্রক্রিয়ায় বস্তু বা ঘটনার মধ্যকার মৌলিক, অপরিহার্য ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো প্রকৃতি প্রদত্ত। ব্যক্তির এখানে কোনো কর্তৃত্ব থাকে না। এছাড়া প্রাকৃতিক শ্রেণিকরণ সাধারণ বা সকলের উদ্দেশ্য পূরণের জন্য করা হয়ে থাকে।। প্রাকৃতিক শ্রেণিকরণ বৈজ্ঞানিক নিয়মের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাই প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়ে থাকে। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক শ্রেণিকরণ হলো বিজ্ঞানভিত্তিক ও বাস্তব যুক্তিপ্রসূত। তাই প্রাকৃতিক শ্রেণিকরণ খুবই গুরুত্বপূর্ণ।