ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণ নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণকে নির্দেশ করা হয়েছে। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। ফলে প্রাকৃতিক শ্রেণিকরণে বস্তুসমূহের অপরিহার্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন— পুষ্পের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদে বিন্যস্ত করা প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত। ছক-১ এ প্রাণিজগতকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে বিভক্ত করা হয়েছে। এ বিভক্তকরণ প্রক্রিয়া প্রাণীর মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। এ কারণেই এটি প্রাকৃতিক শ্রেণিকরণের অন্তর্গত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ কোন ধরনের শ্রেণিকরণ নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর