উদ্দীপকে অর্পিতার শ্রেণিকরণ মুক্তার শ্রেণিকরণ থেকে কি ভিন্ন? পাঠ্যবিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে অর্পিতার শ্রেণিকরণ মুক্তার শ্রেণিকরণ থেকে ভিন্ন। কারণ অর্পিতার শ্রেণিকরণ প্রাকৃতিক হলেও মুক্তারটি কৃত্রিম শ্রেণিকরণ। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো- প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক বা গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের সময় বস্তুসমূহের অপরিহার্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এ কারণে যুক্তিবিদরা প্রাকৃতিক শ্রেণিকরণকে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া বলে মনে করেন। অর্পিতার কাজে এরকম শ্রেণিকরণের দৃষ্টান্তই পরিলক্ষিত হয়। কারণ সে গন্ধযুক্ত ফুল একদিকে আর গন্ধবিহীন ফুল অন্যদিকে লাগিয়েছে । অর্থাৎ সে ফুলের মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে এ কাজটি করেছে। তাই তার কাজটি প্রাকৃতিক শ্রেণিকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ অবান্তর এবং বাহ্যিক সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতি প্রদত্ত নয়, বরং মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ মাত্র। এ কারণে কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত ব্যক্তিভেদে ভিন্ন হয়। কৃত্রিম শ্রেণিকরণের মাধ্যমে আমাদের ব্যবহারিক প্রয়োজন সাধিত হয় বলে একে ব্যবহারিক শ্রেণিকরণও বলা হয়। মুক্তার কাজ এরূপ শ্রেণিকরণের দৃষ্টান্ত। এ কারণে মুক্তার শ্রেণিকরণ অর্পিতার শ্রেণিকরণ থেকে আলাদা। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে লৌহ প্রাচীর নির্মাণ করা সম্ভব নয়। কারণ উভয় শ্রেণিকরণের প্রকৃতি একই। বস্তুত, উভয়ের মধ্যে পার্থক্য শুধু উদ্দেশ্যগত। উদ্দীপকের অর্পিতা ও মুক্তার কাজের দিকে ভালো করে নজর দিলেই তা বোঝা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অর্পিতার শ্রেণিকরণ মুক্তার শ্রেণিকরণ থেকে কি ভিন্ন? পাঠ্যব…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর