দৃশ্যকল্প-১ এ কোন শ্রেণিকরণকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর দ্বারা কৃত্রিম শ্রেণিকরণকে নির্দেশ করা হয়। কৃত্রিম শ্রেণিকরণে ব্যক্তির বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য অনাবশ্যক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহের বিন্যাস করা হয়। যেমন- একজন বই বিক্রেতা বিষয়বস্তুর ভিত্তিতে বিভিন্ন বই সাজিয়ে রাখেন। এতে ক্রেতারা সহজেই তাদের চাহিদামতো বই খুঁজে পেতে পারেন। এ কারণে পুস্তক বিক্রেতার বই সাজিয়ে রাখার প্রক্রিয়া কৃত্রিম শ্রেণিকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। দৃশ্যকল্প-১ এর ঘটনায় রাশেদের মা তাকে পড়ার টেবিলের প্রথম তাকে পাঠ্যবই, দ্বিতীয় তাকে গল্পের বই, তৃতীয় তাকে খাতা-কলম সাজিয়ে রাখার নির্দেশ দেন। তার এই নির্দেশ বাহ্যিক সাদৃশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। তাই এটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন শ্রেণিকরণকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর