দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের যে বিষয়টিকে নির্দেশ করা হয়েছে- তা উল্লেখ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের কৃত্রিম শ্রেণিকরণকে নির্দেশ করেছে । ব্যক্তির বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহের বিন্যাস করার প্রক্রিয়াকে বলে কৃত্রিম শ্রেণিকরণ। অর্থাৎ বিশেষ কোনো ব্যবহারিক প্রয়োজন মেটানোই হচ্ছে এ শ্রেণিকরণের মূল উদ্দেশ্য। যেমন- কোনো বিশেষ ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য কোনো গ্রন্থাগারের বইগুলো আকার বা মূল্যের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে বিন্যাস করা একটি কৃত্রিম শ্রেণিকরণ। অনুরূপ দৃষ্টান্ত পরিলক্ষিত হয় দৃশ্যকল্প-১ এ। দৃশ্যকল্প-১ এ বর্ণিত সামিরার বাবা তাকে পাঠ্যবই ও নাটকের বই পড়ার টেবিলে সাজিয়ে রাখতে বলেন। এখানে বই সাজিয়ে রাখার ক্ষেত্রে মৌলিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যতিরেকে কেবল ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। এরূপ দৃষ্টিভঙ্গি কেবল ব্যক্তির নিজের প্রয়োজনের ক্ষেত্রেই লক্ষ করা যায়। এ কারণেই দৃশ্যকল্প-১ একটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের যে বিষয়টিকে নির্দেশ করা হয়েছে- তা উল্লে…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর