শেয়ারFacebookWhatsApp

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উত্তর: কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের বিত্তিতে তাদেরকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণিকরণ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

শ্রেণিকরণের সংজ্ঞা দাও।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. রহমান একজন লাইব্রেরিয়ান শিক্ষক। তিনি লাইব্রেরির বইগুলো বিষয় ও ব্যবহারিক প্রয়োজন অনুসারে শ্রেণিকরণ করে আলমারিতে সাজিয়ে রাখেন।দৃশ্যকল্প-২: সুজন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি তার বাড়ির আঙিনার বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন তার বাগানে ঘুরলে সপুস্পক ও অপুস্পক এ দুই শ্রেণির উদ্ভিদ দেখা যায়। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের বিত্তিতে তাদেরকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে শ্রেণিকরণ বলে।

উত্তর

যেসব ক্ষেত্রে শ্রেণিকরণ প্রয়োগ করা যায় না তাকে শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলে। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বস্তু বা ঘটনার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়। শ্রেণিকরণের জন্য কতকগুলো বিষয়ে খেয়াল রাখতে হয় কিন্তু এমন কিছু বিষয় আছে যেখানে শ্রেণিকরণের বৈশিষ্ট্য বা নিয়মগুলো প্রয়োগ করা যায় না। যেসব ক্ষেত্রে শ্রেণিকরণের বৈশিষ্ট্য বা নিয়মগুলো প্রয়োগ করা যায় না সেসব ক্ষেত্রে শ্রেণিকরণ সীমাবদ্ধ। একেই শ্রেণিকরণের সীমাবদ্ধতা বলে।

উত্তর

'দৃশ্যকল্প-২' এ মি. সুজনের কর্মকান্ডের সাথে যুক্তিবিদ্যার প্রাকৃতিক শ্রেণিকরণের মিল রয়েছে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- শ্রেণিকরণে বস্তু বা ঘটনাকে একত্রে সজ্জিত বা বিন্যস্ত করা হয়। এই শ্রেণিকরণকে দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যখন বস্তু বা ঘটনার মধ্যকার প্রাকৃতিক, মৌলিক ও অপরিহার্য সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। 'দৃশ্যকল্প- ২' এ সুজনের বাগানে 'পুষ্পের' ভিত্তিতে সপুষ্পক ও অপুষ্পক এই দুই প্রকার উদ্ভিদ রয়েছে। এখানে সাদৃশ্যটি প্রাকৃতিক। তাই এটি প্রাকৃতিক শ্রেণিকরণ। প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সার্বজনীন বা সাধারণ জ্ঞান লাভ করা। এছাড়া এই প্রকার শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক ও প্রাকৃতিক হওয়ায় এটি কখনো পরিবর্তিত হয় না। তাই প্রাকৃতিক শ্রেণিকরণ স্থান ও ব্যক্তিভেদে একই রকম থাকে। পরিশেষে বলা যায় যে, প্রাকৃতিক শ্রেণিকরণের মধ্যে শ্রেণিকরণের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই কারণে প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে কৃত্রিম শ্রেণিকরণ ও 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে প্রাকৃতিক শ্রেণিকরণের ইঙ্গিত পাওয়া যায়। নিচে এই দুই প্রকার শ্রেণিকরণের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. যখন প্রাকৃতিক, মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। অন্যদিকে, যখন বাহ্যিক ও অলৌকিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে কৃত্রিম শ্রেণিকরণ বলে। ২. প্রাকৃতিক শ্রেণিকরণ করা হয়ে থাকে সার্বিক বা সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে তাই প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য হলো সাধারণ বা সর্বজনীন জ্ঞান লাভ করা। অন্যদিকে কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য হলো ব্যক্তির বিশেষ প্রয়োজন সাধন করা। তাই এখানে উদ্দেশ্য ব্যক্তিগত। ৩. প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক ও অপরিহার্য বিধায় এখানে বিভ্রান্তির কোনো সম্ভাবনা থাকে না।অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণের সাদৃশ্যগুলো ব্যক্তি নির্ভর বিধায় কেউ কেউ এখানে বিভ্রান্ত হতে পারে। ৪. প্রাকৃতিক শ্রেণিকরণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় এই কারণে প্রাকৃতিক শ্রেণিকরণ সব স্থানে একই রকম থাকে।অন্যদিকে তাই এই প্রকার শ্রেণিকরণ স্থান ও ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।