দৃশ্যকল্প-১ কোন ধরনের শ্রেণিকরণ নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ প্রাকৃতিক শ্রেণিকরণ নির্দেশ করছে। যে শ্রেণিকরণে মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহ বিন্যস্ত করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। কেননা এ ধরনের শ্রেণিকরণ বিজ্ঞানের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। যেমন: মেরুদণ্ডের উপস্থিতির ওপর ভিত্তি করে প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী শ্রেণিতে বিন্যস্ত করা একটি প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত। দৃশ্যকল্প-১ এ উদ্ভিদ জগতকে সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক উদ্ভিদ এ দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। এ শ্রেণিকরণ প্রক্রিয়া ফুলের মৌলিক সাদৃশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। তাই দৃশ্যকল্প-১ প্রাকৃতিক শ্রেণিকরণ নির্দেশ করছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন ধরনের শ্রেণিকরণ নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর