উদ্দীপকের চিত্র-১ এ তোমার পাঠ্যবইয়ের যে ধারণাকে নির্দেশ করেছে তার সীমাবদ্ধতা লেখ।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ আমার পাঠ্যবইয়ের যৌক্তিক বিভাগের ধারণা নির্দেশ করেছে। নিচে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা উপস্থাপন করা হলো— যৌক্তিক বিভাগে ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে সর্বনিম্ন উপজাতি। এ জাতীয় উপজাতিকে বিভক্ত করলে একক ব্যক্তি বা বস্তু পাওয়া যায়। আর যৌক্তিক বিভাগের নিয়মানুযায়ী যেহেতু একক ব্যক্তি বা বস্তুর বিভাজন করা যায় না, তাই উপজাতিকেও বিভক্ত করা যায় না। যেমন- সর্বনিম্ন উপজাতি হিসেবে মানুষ পদকে যৌক্তিকভাবে বিভক্ত করা সম্ভব নয় । তাছাড়া যে সকল বিষয় মানুষের আবেগের সাথে জড়িত (সুখ, দুঃখ, আনন্দ, বেদনা প্রভৃতি) সেগুলোর ওপর যৌক্তিক বিভাগের নীতি প্রয়োগ করা যায় না। বিশিষ্ট সমষ্টিবাচক পদের ক্ষেত্রে, যেমন- মুক্তিবাহিনী, সৈন্যবাহিনী, গ্রন্থগার প্রভৃতির যৌক্তিক বিভাগ করা যায় না। আবার যে পদ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি অপর্যাপ্ত সেক্ষেত্রেও যৌক্তিক বিভাগ সম্ভব নয়। বিশেষ গুণবাচক পদ, যেমন- বৃত্তত্ব, চতুষ্কোণত্ব প্রভৃতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় । পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ক্ষেত্রে এর বিভিন্ন হলেও সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ এ তোমার পাঠ্যবইয়ের যে ধারণাকে নির্দেশ করেছে তার স…
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর