দৃশ্যকল্প-১ এ শ্রেণিকরণের যে রূপটি প্রকাশ পেয়েছে- তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণের বিষয়টি প্রকাশ পেয়েছে। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। ফলে প্রাকৃতিক শ্রেণিকরণে বস্তুসমূহের অপরিহার্য বৈশিষ্ট্য প্রকাশ পায়। এ শ্রেণিকরণ মানুষের সাধারণ উদ্দেশ্য পূরণ করে থাকে। তাই একে সাধারণ শ্রেণিকরণও বলা হয়। যেমন- পুষ্পের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ শ্রেণিতে বিন্যস্ত করা প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত।দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনায় শিক্ষক প্রাণীকে মেরুদন্ডী ও অমেরুদণ্ডী শ্রেণিতে বিন্যাস করেন। তার এই বিন্যাসকরণ প্রক্রিয়া প্রাণীর মৌলিক বা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। এ কারণেই এটি প্রাকৃতিক শ্রেণিকরণের অন্তর্গত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ শ্রেণিকরণের যে রূপটি প্রকাশ পেয়েছে- তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর