শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণ প্রক্রিয়া দুটির পার্থক্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণ এবং দৃশ্যকল্প-২ এ কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত দেখা যায়। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-১ এ প্রাণীকে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে বিন্যাস করা হয়েছে। এ কারণেই এটি প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত। এ শ্রেণিকরণের সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের বেলায় বস্তুসমূহকে বিন্যস্ত করার আগে তাদের | গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। পাশাপাশি এ শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহ বা ঘটনাবলি সম্পর্কে তত্ত্বগত জ্ঞান লাভ করা যায়। এসব কারণে বলা হয়, প্রাকৃতিক শ্রেণিকরণ একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া।অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ বর্ণিত মি. জসিম তার দোকানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও টি-শার্টগুলোকে পৃথক পৃথক আলমারিতে সাজিয়ে রাখেন। এ কাজের ধরনে মি. জসিমের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। এ কারণে এটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত। এরূপ শ্রেণিকরণে ব্যক্তির নিজস্ব মনোভাবের প্রকাশ পায় বলে এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাই কৃত্রিম শ্রেণিকরণ একটি লৌকিক প্রক্রিয়া।পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে পার্থক্যের দেওয়াল নির্মাণ করা সম্ভব নয়। কারণ উভয় শ্রেণিকরণের প্রকৃতি একই। বস্তুত উভয়ের মধ্যে কেবল উদ্দেশ্যগত পার্থক্য বিদ্যমান যা দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ থেকে স্পষ্ট। এ কারণেই দৃশ্যকল্প দুটি পরস্পর থেকে আলাদা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর শ্রেণিকরণ প্রক্রিয়া দুটির পার্থক্য ত…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: প্রাণিবিজ্ঞানের শিক্ষক শ্রেণিকক্ষে প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী শ্রেণিতে বিন্যাস করে ছাত্র-ছাত্রীদের দেখান। দৃশ্যকল্প-২: তৈরি পোশাক বিক্রেতা মি. জসিম তার দোকানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও টি-শার্টগুলোকে পৃথক পৃথক আলমারীতে সাজিয়ে রাখেন।

Jessore · 2019

উত্তর

শ্রেণিকরণ হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া।

উত্তর

গুণের মাত্রার ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাবলির শ্রেণিকরণ প্রক্রিয়াকে ক্রমিক শ্রেণিকরণ বলে। ক্রমিক শ্রেণিকরণে বিভক্ত শ্রেণির মধ্যে একই গুণ ভিন্ন ভিন্ন মাত্রায় বিদ্যমান থাকে। যেমন- মানুষ, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ সবার মধ্যেই জীবন আছে। কিন্তু মানুষের মধ্যে জীবনের প্রকাশ সবচেয়ে বেশি। অন্যান্য প্রাণীতে জীবনের প্রকাশ কিছুটা কম এবং উদ্ভিদে জীবনের প্রকাশ সবচেয়ে কম। সুতরাং 'জীবনের মাত্রা অনুযায়ী উত্ত উপাদানগুলোকে ক্রম অনুসারে সাজালে প্রথমে মানুষ, মাঝখানে প্রাণী এবং শেষে উদ্ভিদ থাকে। এভাবেই ক্রমিক শ্রেণিকরণে একই গুণবিশিষ্ট কোনো বিষয়কে কেবল 'গুণের মাত্রা' অনুসারে পৃথক করা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণের বিষয়টি প্রকাশ পেয়েছে। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভরশীল। এ শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। ফলে প্রাকৃতিক শ্রেণিকরণে বস্তুসমূহের অপরিহার্য বৈশিষ্ট্য প্রকাশ পায়। এ শ্রেণিকরণ মানুষের সাধারণ উদ্দেশ্য পূরণ করে থাকে। তাই একে সাধারণ শ্রেণিকরণও বলা হয়। যেমন- পুষ্পের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ শ্রেণিতে বিন্যস্ত করা প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত।দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনায় শিক্ষক প্রাণীকে মেরুদন্ডী ও অমেরুদণ্ডী শ্রেণিতে বিন্যাস করেন। তার এই বিন্যাসকরণ প্রক্রিয়া প্রাণীর মৌলিক বা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। এ কারণেই এটি প্রাকৃতিক শ্রেণিকরণের অন্তর্গত।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রাকৃতিক শ্রেণিকরণ এবং দৃশ্যকল্প-২ এ কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত দেখা যায়। নিচে উভয় শ্রেণিকরণের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-১ এ প্রাণীকে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে বিন্যাস করা হয়েছে। এ কারণেই এটি প্রাকৃতিক শ্রেণিকরণের দৃষ্টান্ত। এ শ্রেণিকরণের সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে। ফলে প্রাকৃতিক শ্রেণিকরণের বেলায় বস্তুসমূহকে বিন্যস্ত করার আগে তাদের | গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বৈশিষ্ট্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। পাশাপাশি এ শ্রেণিকরণের মাধ্যমে বস্তুসমূহ বা ঘটনাবলি সম্পর্কে তত্ত্বগত জ্ঞান লাভ করা যায়। এসব কারণে বলা হয়, প্রাকৃতিক শ্রেণিকরণ একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া।অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ বর্ণিত মি. জসিম তার দোকানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও টি-শার্টগুলোকে পৃথক পৃথক আলমারিতে সাজিয়ে রাখেন। এ কাজের ধরনে মি. জসিমের নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। এ কারণে এটি কৃত্রিম শ্রেণিকরণের দৃষ্টান্ত। এরূপ শ্রেণিকরণে ব্যক্তির নিজস্ব মনোভাবের প্রকাশ পায় বলে এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাই কৃত্রিম শ্রেণিকরণ একটি লৌকিক প্রক্রিয়া।পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে পার্থক্যের দেওয়াল নির্মাণ করা সম্ভব নয়। কারণ উভয় শ্রেণিকরণের প্রকৃতি একই। বস্তুত উভয়ের মধ্যে কেবল উদ্দেশ্যগত পার্থক্য বিদ্যমান যা দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ থেকে স্পষ্ট। এ কারণেই দৃশ্যকল্প দুটি পরস্পর থেকে আলাদা।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।