দৃশ্যপট-১ এ কার্যকারণ সম্পর্ক প্রমাণের যে অনুপপত্তির কথা বলা হয়েছে— তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১ এ কার্যকারণ সম্পর্ক প্রমাণের সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ সংক্রান্ত অনুপপত্তির কথা বলা হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। আর কারণ থাকে আগে এবং কার্য থাকে পরে। কিন্তু অনেক সময় দুটি সহকার্যকে ঘটতে দেখে একটিকে অন্যটির কারণ মনে করা হয়। যখন কার্যকারণ সম্পর্কহীন দুটি কার্যের একটিকে অন্যটির কারণ বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। এই ত্রুটিকে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ সংক্রান্ত অনুপপত্তি বলে। দৃশ্যপট-১ এ আকাশে বিদ্যুৎ চমকানোকে বজ্রপাতের কারণ বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত দুটি সহকার্য। যেহেতু কার্যকারণ সম্পর্কহীন পরপর সহকার্যের একটি কার্যকে অন্যটির কারণ মনে করা হয়েছে, তাই 'দৃশ্যপট-১' এ কার্যকারণ সংক্রান্ত সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কার্যকারণ সম্পর্ক প্রমাণের যে অনুপপত্তির কথা বলা হয়েছে…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর