উদ্দীপকে সঙ্গীতের সংজ্ঞাদানে কোন ধরনের সমস্যা হয়েছে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে সংগীতের সংজ্ঞাদানে দুর্বোধ্য সংজ্ঞাজনিত সমস্যা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে- 'যে পদের সংজ্ঞা দেয়া হবে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে। কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় পিয়ার এক প্রশ্নের জবাবে রফিক সাহেব বলেন, 'সংগীত হলো একটা দুর্মূল্য কোলাহল । যেখানে দুর্মূল্য শব্দের অর্থ হলো অতি উচ্চমূল্য এবং কোলাহল শব্দের অর্থ হলো অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। অর্থাৎ সংগীত হলো অতি উচ্চমূল্যের অনেক লোকের মিলিত কণ্ঠস্বর । বস্তুত সংগীতের এ ধরনের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের বিরুদ্ধ। এ কারণেই বলা যায়, উদ্দীপকে সংগীতের সংজ্ঞাদানে দুর্বোধ্য সংজ্ঞাজনিত সমস্যা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সঙ্গীতের সংজ্ঞাদানে কোন ধরনের সমস্যা হয়েছে বলে তুমি মনে কর?
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর