রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠিত শ্রেণিকরণের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: রহিমের বই গুছানো কৃত্রিম শ্রেণিকরণ আর মামুনের বাগান সাজানো প্রাকৃতিক শ্রেণিকরণ। এ শ্রেণিকরণদ্বয়ের পার্থক্যগুলো নিচে দেওয়া হলো- ১. কৃত্রিম শ্রেণিকরণে অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের উপস্থিতি বা অনুপস্থিতি দেখা হয় কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণে গুরুত্বপূর্ণ ও মৌলিক সাদৃশ্য দেখা হয়। ২.কৃত্রিম শ্রেণিকরণ ব্যক্তি উদ্দেশ্য পূরণ করে করে কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ জনগণের উদ্দেশ্য পূরণ করে। ৩. কৃত্রিম শ্রেণিকরণ বিজ্ঞানসম্মত নয় কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ বিজ্ঞানসম্মত। ৪. কৃত্রিম শ্রেণিকরণ বিশেষ উদ্দেশ্য পূরণ করে কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ সাধারণ উদ্দেশ্য পূরণ করে। ৫. কৃত্রিম শ্রেণিকরণ ব্যবহারিক জ্ঞান সরবরাহ করে কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ তত্ত্বগত জ্ঞান সরবরাহ করে। ৬. কৃত্রিম শ্রেণিকরণ আপেক্ষিক কিন্তু প্রাকৃতিক শ্রেণিকরণ সার্বিক। পরিশেষে বলা যায়, এ দুই শ্রেণিকরণের পার্থক্যগুলো গৌণ। তাই উভয় শ্রেণিকরণই আমাদের জন্য সমগুরুত্ববহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রহিমের বই গুছানো ও মামুনের 'বাগান সাজানোর' মধ্যে পার্থক্য তোমার পঠি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর