বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' প্রাকৃতিক শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণ যে প্রকৃতির হয়ে 'বাক্স-১' ও 'বাক্স-২'-এর শ্রেণিকরণ সেই প্রকৃতির।শ্রেণিকরণের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ।। সাধারণ বা সার্বজনীন জ্ঞানলাভের উদ্দেশ্যে এই প্রকার শ্রেণিকরণ করা হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণিকরণ করা হয় মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে। তাই বলা যায়, সাধারণ জ্ঞানলাভের উদ্দেশ্যে বস্তু বা ঘটনার মধ্যকার মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে তাদের একত্রে সজ্জিত বা বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২'-এ যে শ্রেণিকরণ দেখানো হলো সেখানে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়েছে। আর এই শ্রেণিকরণ সার্বিক বা সাধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে। তাই 'বাক্স-১' ও 'বাক্স-২'-এর শ্রেণিকরণ প্রাকৃতিক শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে। প্রাকৃতিক শ্রেণিকরণ মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে করা হয় বিধায় এই প্রকার শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয় না। প্রাকৃতিক শ্রেণিকরণের সার্বিক ও বৈজ্ঞানিক মূল্য রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বাক্স-১ ও বাক্স-২ কোন শ্রেণিকরণের ধারণা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর