বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' দ্বারা প্রাকৃতিক শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। আর 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণ বিভিন্ন দিক দিয়ে পৃথক। উদ্দীপকের 'বাক্স-১' ও 'বাক্স-২' প্রাকৃতিক শ্রেণিকরণকে নির্দেশ করে। প্রাকৃতি শ্রেণিকরণ করা হয় মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে। এই প্রকার শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সার্বিক বা সাধারণ জ্ঞান লাভ করা। তাই এই প্রকার শ্রেণিকরণ সর্বত্র একই হয়ে থাকে। প্রাকৃতিক শ্রেণিকরণ সকলের নিকট সমানভাবে গ্রহণযোগ্য। এই প্রকার শ্রেণিকরণকে তাই বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়ে থাকে। অপরপক্ষে 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। কেননা কৃত্রিম শ্রেণিকরণে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় 'বাক্স-৩'-এ সেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো অমৌলিক ও কৃত্রিম। ব্যক্তির বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম শ্রেণিকরণ করা হয়ে থাকে। তাই এই প্রকার শ্রেণিকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। কৃত্রিম শ্রেণিকরণের সাদৃশ্য ব্যক্তির দ্বারা নির্ধারিত হয়ে থাকে। কৃত্রিম শ্রেণিকরণে বিশেষ ব্যবহারিক প্রয়োজন সাধিত হয় কিন্তু এই প্রকার শ্রেণিকরণের কোনো সার্বিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। তাছাড়া জ্ঞানের পরিধি বৃদ্ধিতে এই প্রকার শ্রেণিকরণ তেমন ভূমিকা পালন করে না। পরিশেষে বলা যায় যে, 'বাক্স-১' ও 'বাক্স-২' দ্বারা প্রাকৃতিক শ্রেণিকরণ এবং 'বাক্স-৩' দ্বারা কৃত্রিম শ্রেণিকরণের নির্দেশ পাওয়া যায়। আর প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বাক্স-১ ও বাক্স-২ থেকে কেন বাক্স-৩ এর শ্রেণিকরণ পৃথক? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর