উদ্দীপক-১ এ কোন শ্রেণিকরণ নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এ নির্দেশিত শ্রেণিকরণ হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যে শ্রেণিকরণে কোনো সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহের শ্রেণিবিন্যাস করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। প্রাকৃতিক শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলা হয়। এরূপ শ্রেণিকরণ বিজ্ঞানের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে প্রাকৃতিক শ্রেণিকরণ ব্যক্তিগত উদ্দেশ্যে সাধিত না হয়ে সমষ্টিগত বা সাধারণ উদ্দেশ্যে সম্পাদিত হয়। উদ্দীপক-১ এ ভূমিকম্পের ঝুঁকির ভিত্তিতে বাংলাদেশকে তিনটি অখালে ভাগ করা হয়েছে। যা কোনো ব্যক্তি স্বার্থে নয় বরং বাংলাদেশের সকলের স্বার্থে সম্পাদিত হয়েছে। সুতরাং উদ্দীপক-১ এর শ্রেণিকরণ হলো প্রাকৃতিক শ্রেণিকরণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-১ এ কোন শ্রেণিকরণ নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর