উদ্দীপক-২ এ নির্দেশিত শ্রেণিকরণ ব্যক্তিগত উদ্দেশ্যই বেশি পূরণ করে- এ উক্তির যথার্থতা যাচাই কর।
উত্তর: উদ্দীপক-২ এর শ্রেণিকরণ প্রক্রিয়াটি হলো কৃত্রিম শ্রেণিকরণ। যে শ্রেণিকরণে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তুসমূহকে বিন্যস্ত করা হয় তাকে কৃত্রিম শ্রেণিকরণ বলে। এ শ্রেণিকরণে সাদৃশ্যের বিষয়গুলো মুখ্য নয় বরং ব্যক্তির প্রয়োজনটিই মুখ্য। তাই এখানে গুরুত্বহীন ও অবান্তর কিছু বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়। ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য এরূপ অবান্তর বিষয়ে সাদৃশ্য দেখিয়ে শ্রেণিকরণ করা হয়। উদ্দীপক-২ এ পণ্যসমূহকে প্লাস্টিক পণ্য, ইলেকট্রনিক পণ্য, ফার্নিচার, প্যাকেটজাত পণ্য ও বিদেশি পণ্যে বিভক্ত করা হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে প্রকৃতপক্ষে ক্রেতার সুবিধার মাধ্যমে চূড়ান্ত সুবিধা পাবে বিক্রেতা। তাই বলা যায়, 'কৃত্রিম শ্রেণিকরণ ব্যক্তিগত উদ্দেশ্যই বেশি পূরণ করে'- উক্তিটি যথার্থ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-২ এ নির্দেশিত শ্রেণিকরণ ব্যক্তিগত উদ্দেশ্যই বেশি পূরণ করে- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর