শেয়ারFacebookWhatsApp

চন্দন রহমানের সম্পাদিত কাজে শ্রেণিকরণের যে বিষয়টি ফুটে উঠেছে তা বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের চন্দন রহমানের কাজে প্রাকৃতিক শ্রেণিকরণের বিষয়টি ফুটে উঠেছে। শ্রেণিকরণকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যে শ্রেণিকরণে মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়ে থাকে তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। যেমন- মেরুদণ্ডের ভিত্তিতে যখন প্রাণীদের মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে ভাগ করা হয় তখন তা হয় প্রাকৃতিক শ্রেণিকরণ। প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো প্রকৃতি প্রদত্ত। তাই ব্যক্তি ইচ্ছা করলে এ প্রকার শ্রেণিকরণ পরিবর্তন করতে পারে না। এ কারণে প্রাকৃতিক শ্রেণিকরণ স্থান-কাল-পাত্রভেদে একই হয়ে থাকে। আর প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সাধারণ জ্ঞানলাভ করা। অর্থাৎ, সার্বিক বা সাধারণ জ্ঞানলাভের উদ্দেশ্যে এ জাতীয় শ্রেণিকরণ করা হয়ে থাকে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

চন্দন রহমানের সম্পাদিত কাজে শ্রেণিকরণের যে বিষয়টি ফুটে উঠেছে তা বর্…

উদ্দীপক

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী চন্দন রহমান গবেষণায় দেখতে পেলেন প্রাণিজগৎ মূলত ২ ভাগে বিভক্ত। যার একটি প্রোটোজোয়া (এককোষী) অপরটি মেটাজোয়া (বহুকোষী)। আবার বহুকোষী প্রাণিজগৎকে মেসোজোয়া, পারাজোয়া ও ইউমেটা জোয়া এভাবে বিভক্ত। পাঠ্যপুস্তকের বিষয়কে গবেষণাগারে প্রমাণ করতে পেরে তিনি বেশ উৎফুল্ল। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, খুলনা]

উত্তর

যখন বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের একত্রে সজ্জিত বা বিন্যস্ত করা হয় তখন তাকে শ্রেণিকরণ বলে।

উত্তর

শ্রেণিকরণের ক্ষেত্রে বস্তু বা ঘটনার মধ্যকার সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের শ্রেণিকরণ করা হয়। যখন কোনো শ্রেণিকরণ করা হয় তখন সাদৃশ্যের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে এক শ্রেণিভুক্ত করা হয় এবং সাদৃশ্যের সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলোকে অন্য শ্রেণিভুক্ত করা হয়। কিন্তু যে শ্রেণিভুক্ত করা হোক না কেন তাদেরকে দৈহিকভাবে শ্রেণিকরণ করা হয় না, মানসিকভাবে শ্রেণিকরণ করা হয়। তাই শ্রেণিকরণ হলো একটি মানসিক প্রক্রিয়া।

উত্তর

উদ্দীপকের চন্দন রহমানের কাজে প্রাকৃতিক শ্রেণিকরণের বিষয়টি ফুটে উঠেছে। শ্রেণিকরণকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো প্রাকৃতিক শ্রেণিকরণ। যে শ্রেণিকরণে মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়ে থাকে তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। যেমন- মেরুদণ্ডের ভিত্তিতে যখন প্রাণীদের মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে ভাগ করা হয় তখন তা হয় প্রাকৃতিক শ্রেণিকরণ। প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্যগুলো প্রকৃতি প্রদত্ত। তাই ব্যক্তি ইচ্ছা করলে এ প্রকার শ্রেণিকরণ পরিবর্তন করতে পারে না। এ কারণে প্রাকৃতিক শ্রেণিকরণ স্থান-কাল-পাত্রভেদে একই হয়ে থাকে। আর প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সাধারণ জ্ঞানলাভ করা। অর্থাৎ, সার্বিক বা সাধারণ জ্ঞানলাভের উদ্দেশ্যে এ জাতীয় শ্রেণিকরণ করা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে প্রাণিজগতের যে শ্রেণিকরণ করা হয়েছে সেখানে। প্রাকৃতিক শ্রেণিকরণ প্রকাশ পেয়েছে। আর প্রাকৃতিক শ্রেণিকরণ বিজ্ঞানভিত্তিক শ্রেণিকরণ। প্রাকৃতিক শ্রেণিকরণ প্রকৃতি প্রদত্ত সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে। শ্রেণিকরণ করা হয়ে থাকে। তাই ব্যক্তি ইচ্ছা করলে এসব সাদৃশ্য পরিবর্তন করতে পারে না। এ প্রকার শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক হয়ে থাকে। আর প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সাধারণ। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্য নয়; সার্বিক বা সাধারণের উদ্দেশ্য সাধনের জন্য এ জাতীয় শ্রেণিকরণ করা হয়ে থাকে। যেমন- মেরুদন্ডের ভিত্তিতে প্রাণীদের যে শ্রেণিকরণ করা হয় সেটি কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। আবার মেরুদণ্ডের সাদৃশ্যটি প্রাণীদের ক্ষেত্রে মৌলিক এবং প্রকৃতি প্রদত্ত। যেহেতু 'প্রাকৃতিক শ্রেণিকরণ এরূপ মৌলিক ও প্রকৃতি প্রদত্ত সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়ে থাকে, তাই এ প্রকার শ্রেণিকরণ দ্বারা বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। প্রাকৃতিক শ্রেণিকরণ দ্বারা বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা সম্ভব হওয়ার কারণে এ শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণ বলা হয়ে থাকে। সুতরাং বলা যায়, প্রাকৃতিক শ্রেণিকরণ বিজ্ঞানভিত্তিক বা বৈজ্ঞানিক শ্রেণিকরণ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।