উদ্দীপকের প্রাণিজগতের শ্রেণিবিভাগ কতটুকু বিজ্ঞানভিত্তিক তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রাণিজগতের যে শ্রেণিকরণ করা হয়েছে সেখানে। প্রাকৃতিক শ্রেণিকরণ প্রকাশ পেয়েছে। আর প্রাকৃতিক শ্রেণিকরণ বিজ্ঞানভিত্তিক শ্রেণিকরণ। প্রাকৃতিক শ্রেণিকরণ প্রকৃতি প্রদত্ত সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে। শ্রেণিকরণ করা হয়ে থাকে। তাই ব্যক্তি ইচ্ছা করলে এসব সাদৃশ্য পরিবর্তন করতে পারে না। এ প্রকার শ্রেণিকরণের সাদৃশ্যগুলো মৌলিক হয়ে থাকে। আর প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য থাকে সাধারণ। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্য নয়; সার্বিক বা সাধারণের উদ্দেশ্য সাধনের জন্য এ জাতীয় শ্রেণিকরণ করা হয়ে থাকে। যেমন- মেরুদন্ডের ভিত্তিতে প্রাণীদের যে শ্রেণিকরণ করা হয় সেটি কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। আবার মেরুদণ্ডের সাদৃশ্যটি প্রাণীদের ক্ষেত্রে মৌলিক এবং প্রকৃতি প্রদত্ত। যেহেতু 'প্রাকৃতিক শ্রেণিকরণ এরূপ মৌলিক ও প্রকৃতি প্রদত্ত সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করা হয়ে থাকে, তাই এ প্রকার শ্রেণিকরণ দ্বারা বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। প্রাকৃতিক শ্রেণিকরণ দ্বারা বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা সম্ভব হওয়ার কারণে এ শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণ বলা হয়ে থাকে। সুতরাং বলা যায়, প্রাকৃতিক শ্রেণিকরণ বিজ্ঞানভিত্তিক বা বৈজ্ঞানিক শ্রেণিকরণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রাণিজগতের শ্রেণিবিভাগ কতটুকু বিজ্ঞানভিত্তিক তা মূল্যায়ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর