দৃশ্যকল্প-১-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রতিফলিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে দ্বিতীয়টি হলো শৃঙ্খলযোজন। এখানে একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় দেখানো হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা যেরূপে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয় তাকে শৃঙ্খলযোজন বলে, শৃঙ্খলাযোজনে দেখানো হয় যে, কোনো কার্য তার দূরবর্তী কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না বরং দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়।তেমনি দৃশ্যকল্প-১-এ একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয়েছে। এখানে কলেজে ভর্তি হওয়া আর GPA 5.00 পাওয়ার মধ্যবর্তী পর্যায় নিয়মিত পড়াশোনা দেখানো হয়েছে। অর্থাৎ এখানে GPA 5.00 নামক কার্যের দূরবর্তী কারণ কলেজে ভর্তি হওয়া আর মধ্যবর্তী পর্যায় হলো নিয়মিত পড়াশোনা তাই দৃশ্যকল্প-১-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্…
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর