দৃশ্যকল্প-২-এ প্রতিফলিত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২-এ প্রতিফলিত বিষয়টি ব্যাখ্যার সীমাবদ্ধতা নির্দেশ করেছে। পাঠ্যপুস্তকের আলোকে তা বিশ্লেষণ করা হলো-প্রকৃতির নিয়মকানুন অনুযায়ী ঘটনাবলির কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ ঘটনাবলির সাথে একটি সাদৃশ্য আবিষ্কারের মাধ্যমে জ্ঞাত ঘটনা বা নিয়মের সাথে অন্যান্য নিয়মের সংযোগ সাধন বা একত্রিকরণই হচ্ছে ব্যবস্থাকরণের সার কথা। এ ব্যাখ্যাকরণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা অতিক্রম করে ব্যাখ্যা করতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ সৃষ্টিকর্তা বিষয়টির ক্ষেত্রে দেখানো হয়েছে যে সৃষ্টিকর্তা এক ও অনন্য যাকে কোনো অধিক নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না তাই সৃষ্টিকর্তার ব্যাখ্যা দেওয়া যায় না। 'বিশিষ্ট ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য' অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সংযুক্ত করা যায় না অর্থাৎ এগুলোর ব্যক্তির একান্ত নিজস্ব বৈশিষ্ট্য হওয়ার অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে মিলের ভিত্তিতে সম্পৃক্ত করা যায় না। যার কারণে এদের ব্যাখ্যা দেয়া যায় না। 'মুখ্যগুণ' জড় পদার্থের মৌলিক গুণ বা মুখ্য গুণসমূহকে ব্যাখ্যা করা যায় না। যেমন- দেশ, কাল, গতি, ওজন আকার ইত্যাদি জড় পদার্থের মৌলিক বা মুখ্য গুণ। এদের একটির সাথে অন্যটির কোনো মিল নেই। এরা পরস্পর সম্পূর্ণ আলাদা। এরা একক ও অনন্য। তাই এদের সংজ্ঞা দেওয়া যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ প্রতিফলিত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর