ঘটনা-১ এর নির্দেশিত বিষয়টির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
উত্তর: ঘটনা-১ এ ব্যাখ্যার বিষয়টি নির্দেশিত হয়। কারণ ব্যাখ্যাকেই কেবল বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা হিসেবে বিভক্ত করা হয়। নিচে ব্যাখ্যার সীমাবদ্ধতা ব্যাখ্যা করা হলো—জটিল ও দুর্বোধ্য বিষয়কে সুস্পষ্ট করার জন্য ঘটনার ব্যাখ্যা করা হয়। কিন্তু সার্বিক নিয়মের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ এ ধরনের নিয়মকে অন্য কোনো নিয়মে অন্তর্ভুক্ত করা যায় না। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, চিন্তার মৌলিক নিয়ম প্রভৃতি। আবার জড় পদার্থের মৌলিক গুণ ব্যাখ্যা করা যায় না।এক ব্যক্তি বা বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সাদৃশ্যের ভিত্তিতে যুক্ত করা যায় না বলে বস্তুর স্বকীয় বৈশিষ্ট্যের ব্যাখ্যা করা যায় না। এছাড়া অনন্য ও অতিসাধারণ বিষয় হিসেবে মানুষের মন,আত্মা, ঈশ্বর প্রভৃতি অতিজাগতিক বিষয়গুলোর ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই এসব বিষয়ের ব্যাখ্যাদানের সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-১ এর নির্দেশিত বিষয়টির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর