ঘটনা-২ ঘটনা-১ এর 'ক' চিহ্নিত স্থানের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ঘটনা-২ এ উল্লেখিত দৃষ্টান্তগুলো সুস্পষ্ট করার জন্য ঘটনা-১ এর 'ক' চিহ্নিত স্থান তথা ব্যাখ্যার প্রাসঙ্গিকতার দিকটি উল্লেখ করা যায়।নিচে তা বিশ্লেষণ করা হলো-কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে। কিন্তু যেকোনো ধরনেরসহজ-সরল বিবৃতিকে ব্যাখ্যা বলা যায় না। কোনো বিবৃতিকে ব্যাখ্যা হতে হলে তার প্রাসঙ্গিকতা থাকতে হবে। যেসব বিবৃতি নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় সেসব বিবৃতি ঘটনার সাথে প্রাসঙ্গিক হবে।ঘটনা-২ এ তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। বিষয় তিনটি হলো—আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, উত্তম চা উৎপাদন, বৈদেশিক মুদ্রা অর্জন । এসব বিষয়ের আলোকে ব্যাখ্যা করা যায় যে, আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উন্নত জাতের চা উৎপাদন করি। সেই উৎপাদিত চা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। উদ্দীপকের এ বিষয়টি ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপের মাধ্যমে দেখানো যায়। কারণ শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায়ে থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়।তাই বলা যায়, ঘটনা-২ এ উল্লেখিত দৃষ্টান্তগুলো সুস্পষ্ট করার জন্য ঘটনা-১ এর 'ক' চিহ্নিত স্থান তথা ব্যাখ্যার প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-২ ঘটনা-১ এর 'ক' চিহ্নিত স্থানের আলোকে বিশ্লেষণ করো।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর