উদ্দীপকে সাকিবের বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সাকিবের বক্তব্যে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে।নিচে ব্যাখ্যা করা হলো-কুসংস্কার ও প্রচলিত ধারার ভিত্তিতে কোনো ঘটনার ব্যাখ্যাদানের প্রক্রিয়াকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় । তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।উদ্দীপকে জলোচ্ছ্বাস এর কারণ হিসেবে সাকিব বলে, 'মাঝে মাঝে সমুদ্র দেবতা অসন্তুষ্ট হন ফলে সমুদ্রে জোয়ারের সৃষ্টি হয়।' এখানে জলোচ্ছ্বাস বিষয়ক ব্যাখ্যায় সাকিবের ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়েছে। এছাড়া তার বক্তব্যে অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ রয়েছে। তাই তার বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাকিবের বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর